Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Prosenjit Chatterjee: হাতে তাসের টেক্কা, আঙুলে রত্নখচিত আংটি! জন্মদিনে কোন রহস্যের দরজা খুললেন প্রসেনজিৎ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
Prosenjit Chatterjee: হাতে তাসের টেক্কা, আঙুলে রত্নখচিত আংটি! জন্মদিনে কোন রহস্যের দরজা খুললেন প্রসেনজিৎ?
'জাদুকর সত্যচরণ'-এ প্রসেনজিৎ। সংগৃহীত ছবি


৩০ সেপ্টেম্বর ৬৪-এ পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেদিনই অনুরাগীদের জন্য নিজের নতুন অবতারের ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেতা। তাঁর নতুন ছবি ‘জাদুকর সত্যচরণ’। এই ছবিতে জাদুকরের ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় ‘জ্যেষ্ঠপুত্র’কে। নিজের জন্মদিনে রসহ্য-রোমাঞ্চে মোড়া এই ছবির ফার্স্ট লুক সামনে আনলেন তিনি, যা ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। 


প্রকাশিত লুকে প্রসেনজিৎকে দেখা গিয়েছে বেশ রহস্যময় মেজাজে। তাঁর হাতে রয়েছে তাসের ইস্কাবনের টেক্কা, আঙুলে একাধিক রত্নখচিত আংটি। চোখেমুখের অভিব্যক্তিতেও যেন লুকিয়ে রয়েছে কোনও অজানা গল্পের ইঙ্গিত। প্রসেনজিৎ বারবার নিজের অভিনয়ের পরিসর বদলেছেন। সিনেমায় নায়ক ইমেজ থেকে বেরিয়ে বিভিন্নরকম চরিত্র বেছে নিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হচ্ছে এক  জাদুকরের চরিত্র। এই ছবিতে আরও একবার জুটি বাঁধতে চলেছেন  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পাশাপাশি রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, ইশা সাহা-সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।


২৮ সেপ্টেম্বর ছবির শুভ মহরত হয়ে গিয়েছে। শুটিং শুরু হবে অক্টোবর থেকেই। তবে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে বারাণসীতে। শুটিং পর্ব শুরু হওয়ার আগেই অবশ্য জন্মদিনে নিজের ‘জাদুকর’ অবতার দেখিয়ে দিলেন অভিনেতা। ফলে, এই ভিন্নধারার চরিত্রে প্রসেনজিৎকে বড়পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়ছে।


বিষয় : Tollywood Prosenjit Chatterjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


Prosenjit Chatterjee: হাতে তাসের টেক্কা, আঙুলে রত্নখচিত আংটি! জন্মদিনে কোন রহস্যের দরজা খুললেন প্রসেনজিৎ?

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
৩০ সেপ্টেম্বর ৬৪-এ পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেদিনই অনুরাগীদের জন্য নিজের নতুন অবতারের ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেতা। তাঁর নতুন ছবি ‘জাদুকর সত্যচরণ’। এই ছবিতে জাদুকরের ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় ‘জ্যেষ্ঠপুত্র’কে। নিজের জন্মদিনে রসহ্য-রোমাঞ্চে মোড়া এই ছবির ফার্স্ট লুক সামনে আনলেন তিনি, যা ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। প্রকাশিত লুকে প্রসেনজিৎকে দেখা গিয়েছে বেশ রহস্যময় মেজাজে। তাঁর হাতে রয়েছে তাসের ইস্কাবনের টেক্কা, আঙুলে একাধিক রত্নখচিত আংটি। চোখেমুখের অভিব্যক্তিতেও যেন লুকিয়ে রয়েছে কোনও অজানা গল্পের ইঙ্গিত। প্রসেনজিৎ বারবার নিজের অভিনয়ের পরিসর বদলেছেন। সিনেমায় নায়ক ইমেজ থেকে বেরিয়ে বিভিন্নরকম চরিত্র বেছে নিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হচ্ছে এক  জাদুকরের চরিত্র। এই ছবিতে আরও একবার জুটি বাঁধতে চলেছেন  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পাশাপাশি রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, ইশা সাহা-সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।২৮ সেপ্টেম্বর ছবির শুভ মহরত হয়ে গিয়েছে। শুটিং শুরু হবে অক্টোবর থেকেই। তবে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে বারাণসীতে। শুটিং পর্ব শুরু হওয়ার আগেই অবশ্য জন্মদিনে নিজের ‘জাদুকর’ অবতার দেখিয়ে দিলেন অভিনেতা। ফলে, এই ভিন্নধারার চরিত্রে প্রসেনজিৎকে বড়পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত