Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Rahul Gandhi CJI: রাহুলের আর্জি খারিজ প্রধান বিচারপতির, মুখপুড়ল বিরোধীদের! সিইসি জ্ঞানেশকে সরাতে প্রস্তাব আনছে কেরল বিধানসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬
Rahul Gandhi CJI: রাহুলের আর্জি খারিজ প্রধান বিচারপতির, মুখপুড়ল বিরোধীদের! সিইসি জ্ঞানেশকে সরাতে প্রস্তাব আনছে কেরল বিধানসভা
দিল্লিতে আজ পথে নামবেন মমতা-রাহুল। ফাইল ছবি

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া ও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিযানের মুখে বড় ধাক্কা খেল বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধীদের সঙ্গে প্রশাসনিক স্তরে স্মারকলিপি নেওয়ার জন্য দেখা করতে সম্পূর্ণ অস্বীকার করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। রবিবার ইমেল বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে বিষয়গুলি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন, তা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন। 

ফলে কোনও রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করার এক্তিয়ার বিচারবিভাগের নেই। প্রধান বিচারপতির এই কড়া বার্তার পরও পিছু না হটে আজ, সোমবার রাজধানী দিল্লিতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবদের নেতৃত্বে ‘দিল্লি চলো- মার্চ ফর ডেমোক্রেসি’ পদযাত্রার ডাক দিয়েছে বিরোধীরা।

প্রধান বিচারপতির সাক্ষাৎকার না মিললেও নয়াদিল্লির কনট প্লেস ও বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্তে অনড় কংগ্রেস ও অন্যান্য শরিক দলগুলি। মিছিল আটকাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সেন্ট্রাল দিল্লিতে ইতিমধ্যেই নিরাপত্তার কড়াকড়ি তুঙ্গে। 

ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করার পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড, এই ৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।

অন্য দিকে, রাজপথের প্রতিবাদের সমান্তরালে সংসদীয় ও আইনি লড়াই জোরদার করতে দেশের প্রথম রাজ্য হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করতে চলেছে কেরলমের কংগ্রেস সরকার। 

মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন ১৪০ আসনের বিধানসভায় এই প্রস্তাব পেশ করবেন, যেখানে সিইসি-র বরখাস্তের পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের ফের নাম তোলা এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্যানেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফেরানোর দাবি জানানো হচ্ছে। 

শাসক জোট ইউডিএফ-এর ১০২ জন বিধায়কের পাশাপাশি বিরোধী বাম জোট এলডিএফ-এর ৩৫ জন বিধায়কও এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন, ফলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়া কেবল সময়ের অপেক্ষা।

বিরোধীদের মূল অভিযোগ, ২০২৩ সালে আইনি বদল ঘটিয়ে নিয়োগ প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে শুধু প্রধানমন্ত্রী, এক জন কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলনেতাকে রাখা হয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতার জোরে কমিশনকে পক্ষপাতদুষ্ট করে তোলা হচ্ছে।

এবং সংখ্যালঘু ও তরুণদের নাম ভোটার তালিকা থেকে ছাঁটাই করা হচ্ছে। সুপ্রিম কোর্টের তোয়াক্কা না করে এক দিকে রাস্তায় রাহুলদের পদযাত্রা এবং অন্য দিকে কেরলম বিধানসভার সরকারি পদক্ষেপ— সব মিলিয়ে সিইসি-র অপসারণ ও এসআইআর ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাত এ বার চরম রূপ নিল।

বিষয় : #RahulGandhi #CJI #SupremeCourt #INDIAAlliance #GyaneshKumar #KeralaAssembly #MarchForDemocracy #DelhiNews #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১২ অক্টোবর ২০২৬


Rahul Gandhi CJI: রাহুলের আর্জি খারিজ প্রধান বিচারপতির, মুখপুড়ল বিরোধীদের! সিইসি জ্ঞানেশকে সরাতে প্রস্তাব আনছে কেরল বিধানসভা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া ও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিযানের মুখে বড় ধাক্কা খেল বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধীদের সঙ্গে প্রশাসনিক স্তরে স্মারকলিপি নেওয়ার জন্য দেখা করতে সম্পূর্ণ অস্বীকার করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। রবিবার ইমেল বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে বিষয়গুলি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন, তা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন। ফলে কোনও রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করার এক্তিয়ার বিচারবিভাগের নেই। প্রধান বিচারপতির এই কড়া বার্তার পরও পিছু না হটে আজ, সোমবার রাজধানী দিল্লিতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবদের নেতৃত্বে ‘দিল্লি চলো- মার্চ ফর ডেমোক্রেসি’ পদযাত্রার ডাক দিয়েছে বিরোধীরা।প্রধান বিচারপতির সাক্ষাৎকার না মিললেও নয়াদিল্লির কনট প্লেস ও বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্তে অনড় কংগ্রেস ও অন্যান্য শরিক দলগুলি। মিছিল আটকাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সেন্ট্রাল দিল্লিতে ইতিমধ্যেই নিরাপত্তার কড়াকড়ি তুঙ্গে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করার পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড, এই ৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।অন্য দিকে, রাজপথের প্রতিবাদের সমান্তরালে সংসদীয় ও আইনি লড়াই জোরদার করতে দেশের প্রথম রাজ্য হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করতে চলেছে কেরলমের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন ১৪০ আসনের বিধানসভায় এই প্রস্তাব পেশ করবেন, যেখানে সিইসি-র বরখাস্তের পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের ফের নাম তোলা এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্যানেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফেরানোর দাবি জানানো হচ্ছে। শাসক জোট ইউডিএফ-এর ১০২ জন বিধায়কের পাশাপাশি বিরোধী বাম জোট এলডিএফ-এর ৩৫ জন বিধায়কও এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন, ফলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়া কেবল সময়ের অপেক্ষা।বিরোধীদের মূল অভিযোগ, ২০২৩ সালে আইনি বদল ঘটিয়ে নিয়োগ প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে শুধু প্রধানমন্ত্রী, এক জন কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলনেতাকে রাখা হয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতার জোরে কমিশনকে পক্ষপাতদুষ্ট করে তোলা হচ্ছে।এবং সংখ্যালঘু ও তরুণদের নাম ভোটার তালিকা থেকে ছাঁটাই করা হচ্ছে। সুপ্রিম কোর্টের তোয়াক্কা না করে এক দিকে রাস্তায় রাহুলদের পদযাত্রা এবং অন্য দিকে কেরলম বিধানসভার সরকারি পদক্ষেপ— সব মিলিয়ে সিইসি-র অপসারণ ও এসআইআর ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাত এ বার চরম রূপ নিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত