Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Rwitobroto Mukherjee: ‘১০টা দিন খুব কঠিন কেটেছে!’ চোখে জোড়া অস্ত্রোপচারের পর কী জানালেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
 Rwitobroto Mukherjee: ‘১০টা দিন খুব কঠিন কেটেছে!’ চোখে জোড়া অস্ত্রোপচারের পর কী জানালেন অভিনেতা?
ছবি সংগৃহীত

হঠাৎই অনুরাগীদের সঙ্গে নিজের শারীরিক পরিস্থিতির কথা ভাগ করে নিলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। চোখে গুরুতর সমস্যার কারণে সম্প্রতি পরপর দু’টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন অভিনেতা। পরিস্থিতির কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি।


শুক্রবার রাতে নিজের শারীরিক পরিস্থিতির কথা প্রকাশ্যে আনেন ঋতব্রত। নিজের পোস্টে ঋতব্রত লেখেন, ‘আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’


ঠিক কী সমস্যার কারণে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে, সেটি স্পষ্ট করেননি অভিনেতা। শুধু জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে অনুরাগী, সহকর্মী এবং পরিচিতদের আপাতত তাঁর সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ করেছেন ঋতব্রত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিজেই সকলকে জানাবেন বলেও জানিয়েছেন। ঋতব্রতর এই পোস্ট প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। 

বিষয় : Entertainment Rwitobroro Mukherjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


Rwitobroto Mukherjee: ‘১০টা দিন খুব কঠিন কেটেছে!’ চোখে জোড়া অস্ত্রোপচারের পর কী জানালেন অভিনেতা?

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
হঠাৎই অনুরাগীদের সঙ্গে নিজের শারীরিক পরিস্থিতির কথা ভাগ করে নিলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। চোখে গুরুতর সমস্যার কারণে সম্প্রতি পরপর দু’টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন অভিনেতা। পরিস্থিতির কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি।শুক্রবার রাতে নিজের শারীরিক পরিস্থিতির কথা প্রকাশ্যে আনেন ঋতব্রত। নিজের পোস্টে ঋতব্রত লেখেন, ‘আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’ঠিক কী সমস্যার কারণে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে, সেটি স্পষ্ট করেননি অভিনেতা। শুধু জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে অনুরাগী, সহকর্মী এবং পরিচিতদের আপাতত তাঁর সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ করেছেন ঋতব্রত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিজেই সকলকে জানাবেন বলেও জানিয়েছেন। ঋতব্রতর এই পোস্ট প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত