Hidden Stories (বাংলা)
সর্বশেষ

SevaJyoti Yatra: বুধে রাজ্যজুড়ে বিজেপির মশাল মিছিল! মোদীর ২৫ বছর পূর্তিতে রাজপথে ‘সেবা জ্যোতি যাত্রা’, জায়ান্ট স্ক্রিনে বিশেষ বার্তা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬
SevaJyoti Yatra: বুধে রাজ্যজুড়ে বিজেপির মশাল মিছিল! মোদীর ২৫ বছর পূর্তিতে রাজপথে ‘সেবা জ্যোতি যাত্রা’, জায়ান্ট স্ক্রিনে বিশেষ বার্তা!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

কলকাতা: প্রশাসক হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই বিরল ও ঐতিহাসিক নজিরকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিজেপির 'সেবা সংকল্প অভিযান'-এর সমাপনী দিনে আগামী বুধবার অর্থাৎ ৭ অক্টোবর মেগা কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। রাজপথে মশাল হাতে আয়োজিত হতে চলেছে বিশাল 'সেবা জ্যোতি যাত্রা'। রাজ্য বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দেশব্যাপী প্রচার কর্মসূচির কথা ঘোষণা করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপি সূত্রের খবর, বুধবার পুরো কর্মসূচিটির সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বিশেষ ভাষণের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের ২৩টি প্রশাসনিক জেলা সদরে উন্মুক্ত স্থান ও ইনডোর স্টেডিয়ামে বিশাল আয়তনের জায়ান্ট স্ক্রিন বসিয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের প্রধানমন্ত্রীর সেই ভাষণ সরাসরি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভাষণ শেষ হওয়া মাত্রই শুরু হবে মূল আকর্ষণ—'সেবা জ্যোতি যাত্রা'। মশাল হাতে জেলায় জেলায় পদযাত্রায় নামবেন বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকেরা। শমীক ভট্টাচার্য দাবি করেন, এটি স্রেফ রাজনৈতিক পদযাত্রা নয়, বরং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়ে প্রধানমন্ত্রীকে তাঁদের শুভকামনা ও আশীর্বাদ জানাবেন।


অন্য দিকে, আসন্ন পুরভোটকে পাখির চোখ করে নিচুতলার দুর্বলতা মেটাতে এবং পাড়ায় পাড়ায় পৌঁছতে বুথভিত্তিক ৮ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য বিজেপি। নভেম্বর মাস জুড়ে অর্থাৎ পুরো দুর্গাপুজা ও উৎসবের মরশুম জুড়েই চলবে এই জনসংযোগ অভিযান। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে কোনো দূরত্ব যাতে তৈরি না হয়, সে কথা মাথায় রেখেই বুথস্তরের কর্মীদের সোজা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নমূলক কাজের খতিয়ান পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, ইতিধ্যেই আয়োজিত 'সেবা সেতু' ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নাগরিক সুবিধা পেয়েছেন। এবার সেই সাফল্যকেই সঙ্গে নিয়ে পুজোর মুখে রাজপথ ও গলি দুই-ই দখলের অল-আউট ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি।

বিষয় : Nitin Nabin SEVA JYOTI YATRA SAMIK BHATTACHARYA NARENDA MODI BENGAL POLITICS RUDRANIL GHOSH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


SevaJyoti Yatra: বুধে রাজ্যজুড়ে বিজেপির মশাল মিছিল! মোদীর ২৫ বছর পূর্তিতে রাজপথে ‘সেবা জ্যোতি যাত্রা’, জায়ান্ট স্ক্রিনে বিশেষ বার্তা!

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: প্রশাসক হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই বিরল ও ঐতিহাসিক নজিরকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিজেপির 'সেবা সংকল্প অভিযান'-এর সমাপনী দিনে আগামী বুধবার অর্থাৎ ৭ অক্টোবর মেগা কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। রাজপথে মশাল হাতে আয়োজিত হতে চলেছে বিশাল 'সেবা জ্যোতি যাত্রা'। রাজ্য বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দেশব্যাপী প্রচার কর্মসূচির কথা ঘোষণা করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।বিজেপি সূত্রের খবর, বুধবার পুরো কর্মসূচিটির সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বিশেষ ভাষণের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের ২৩টি প্রশাসনিক জেলা সদরে উন্মুক্ত স্থান ও ইনডোর স্টেডিয়ামে বিশাল আয়তনের জায়ান্ট স্ক্রিন বসিয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের প্রধানমন্ত্রীর সেই ভাষণ সরাসরি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভাষণ শেষ হওয়া মাত্রই শুরু হবে মূল আকর্ষণ—'সেবা জ্যোতি যাত্রা'। মশাল হাতে জেলায় জেলায় পদযাত্রায় নামবেন বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকেরা। শমীক ভট্টাচার্য দাবি করেন, এটি স্রেফ রাজনৈতিক পদযাত্রা নয়, বরং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়ে প্রধানমন্ত্রীকে তাঁদের শুভকামনা ও আশীর্বাদ জানাবেন।অন্য দিকে, আসন্ন পুরভোটকে পাখির চোখ করে নিচুতলার দুর্বলতা মেটাতে এবং পাড়ায় পাড়ায় পৌঁছতে বুথভিত্তিক ৮ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য বিজেপি। নভেম্বর মাস জুড়ে অর্থাৎ পুরো দুর্গাপুজা ও উৎসবের মরশুম জুড়েই চলবে এই জনসংযোগ অভিযান। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে কোনো দূরত্ব যাতে তৈরি না হয়, সে কথা মাথায় রেখেই বুথস্তরের কর্মীদের সোজা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নমূলক কাজের খতিয়ান পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, ইতিধ্যেই আয়োজিত 'সেবা সেতু' ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নাগরিক সুবিধা পেয়েছেন। এবার সেই সাফল্যকেই সঙ্গে নিয়ে পুজোর মুখে রাজপথ ও গলি দুই-ই দখলের অল-আউট ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত