Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Social Media Trap:‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব!’ দিল্লি থেকে বিহারে ডেকে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণ, জালে এসএসবি জওয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
Social Media Trap:‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব!’ দিল্লি থেকে বিহারে ডেকে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণ, জালে এসএসবি জওয়ান
প্রতীকী ছবি

মুজফফরপুর: সমাজমাধ্যমে রিলে লাইক আর ফলোয়ার বাড়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে এনে দিল্লির এক তরুণী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের মারাত্মক অভিযোগ উঠল সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক এএসআই-এর বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, সেই নারকীয় ঘটনার গোপন ভিডিও তুলে তরুণীকে লাগাতার ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এবং মুখ খুললে দু’বছরের সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত এসএসবি এএসআই বিকাশ কুমার এবং তাঁর সহযোগী রাজীব রাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই জেলা পুলিশ ও এসএসবি সদর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

দিল্লির বাসিন্দা ওই তরুণীর দাবি, সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই তাঁর সঙ্গে পরিচয় হয় মুজফফরপুরে কর্মরত এএসআই বিকাশ কুমারের। বিকাশ তাঁকে আশ্বাস দিয়েছিল, আকর্ষণীয় রিল তৈরি এবং ডিজিটাল কৌশলের মাধ্যমে তাঁর সমাজমাধ্যমের অনুগামীর সংখ্যা হু হু করে বাড়িয়ে দিতে সাহায্য করবে সে। সেই সূত্রেই পেশাগত আলোচনার নাম করে তরুণীকে বিহারে আসার প্রস্তাব দেয় অভিযুক্ত। আশ্বাস পেয়ে নিজের মাত্র দু’বছরের সন্তানকে সঙ্গে নিয়ে গত বছর দিল্লি থেকে মুজফফরপুরে পৌঁছান ওই তরুণী এবং স্টেশন রোডের একটি হোটেলে ওঠেন। অভিযোগ, সেখানেই ছক কষে তাঁকে একা পেয়ে প্রথমে এএসআইয়ের সঙ্গী রাজীব রাই ধর্ষণ করে এবং পুরো কুকীর্তির ভিডিও ক্যামেরাবন্দি করে রাখে। এরপর সেই আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা আদায় করা হয়। এর কিছু পরই সেই ভিডিও এবং কোলের শিশুকে খুনের হুমকি দেখিয়ে তরুণীকে বিকাশ কুমারের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন নির্যাতিতা।

ঘটনার পর কোনওমতে দিল্লি ফিরে গিয়ে এসএসবি সদর দপ্তরে অনলাইনে অভিযোগ দায়ের করেন তরুণী। পরে সশস্ত্র সীমা বলের তলবে গিয়ে বয়ানও রেকর্ড করান। কিন্তু এর পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর ওপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে মুজফফরপুর জেলা পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে অভিযোগের গভীরতা বুঝে এসএসবি কর্তৃপক্ষও ইতিমধ্যেই তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলাকালীন জানা গিয়েছে, কেবল এই তরুণীই নন, অভিযুক্ত এএসআই বিকাশের বিরুদ্ধে এর আগেও অন্তত আরও দুই তরুণীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে, যা গোটা বাহিনীতেই তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews CrimeNews SSB HiddenStoriesNews Muzaffarpur SocialMediaTrap BiharNews InfluencerHorror

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


Social Media Trap:‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব!’ দিল্লি থেকে বিহারে ডেকে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণ, জালে এসএসবি জওয়ান

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুজফফরপুর: সমাজমাধ্যমে রিলে লাইক আর ফলোয়ার বাড়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে এনে দিল্লির এক তরুণী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের মারাত্মক অভিযোগ উঠল সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক এএসআই-এর বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, সেই নারকীয় ঘটনার গোপন ভিডিও তুলে তরুণীকে লাগাতার ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এবং মুখ খুললে দু’বছরের সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত এসএসবি এএসআই বিকাশ কুমার এবং তাঁর সহযোগী রাজীব রাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই জেলা পুলিশ ও এসএসবি সদর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।দিল্লির বাসিন্দা ওই তরুণীর দাবি, সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই তাঁর সঙ্গে পরিচয় হয় মুজফফরপুরে কর্মরত এএসআই বিকাশ কুমারের। বিকাশ তাঁকে আশ্বাস দিয়েছিল, আকর্ষণীয় রিল তৈরি এবং ডিজিটাল কৌশলের মাধ্যমে তাঁর সমাজমাধ্যমের অনুগামীর সংখ্যা হু হু করে বাড়িয়ে দিতে সাহায্য করবে সে। সেই সূত্রেই পেশাগত আলোচনার নাম করে তরুণীকে বিহারে আসার প্রস্তাব দেয় অভিযুক্ত। আশ্বাস পেয়ে নিজের মাত্র দু’বছরের সন্তানকে সঙ্গে নিয়ে গত বছর দিল্লি থেকে মুজফফরপুরে পৌঁছান ওই তরুণী এবং স্টেশন রোডের একটি হোটেলে ওঠেন। অভিযোগ, সেখানেই ছক কষে তাঁকে একা পেয়ে প্রথমে এএসআইয়ের সঙ্গী রাজীব রাই ধর্ষণ করে এবং পুরো কুকীর্তির ভিডিও ক্যামেরাবন্দি করে রাখে। এরপর সেই আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা আদায় করা হয়। এর কিছু পরই সেই ভিডিও এবং কোলের শিশুকে খুনের হুমকি দেখিয়ে তরুণীকে বিকাশ কুমারের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন নির্যাতিতা।ঘটনার পর কোনওমতে দিল্লি ফিরে গিয়ে এসএসবি সদর দপ্তরে অনলাইনে অভিযোগ দায়ের করেন তরুণী। পরে সশস্ত্র সীমা বলের তলবে গিয়ে বয়ানও রেকর্ড করান। কিন্তু এর পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর ওপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে মুজফফরপুর জেলা পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে অভিযোগের গভীরতা বুঝে এসএসবি কর্তৃপক্ষও ইতিমধ্যেই তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলাকালীন জানা গিয়েছে, কেবল এই তরুণীই নন, অভিযুক্ত এএসআই বিকাশের বিরুদ্ধে এর আগেও অন্তত আরও দুই তরুণীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে, যা গোটা বাহিনীতেই তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত