Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'RAY' নাকি 'ROY'? পদবির বানান নিয়ে প্রশ্ন এড়ানোর অভিযোগ অভিষেকের পিএ-র বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
'RAY' নাকি 'ROY'? পদবির বানান নিয়ে প্রশ্ন এড়ানোর অভিযোগ অভিষেকের পিএ-র বিরুদ্ধে!
সুমিত রায়। ফাইল ছবি

নয়াদিল্লি: নামের একটিমাত্র অক্ষরের ফেরে কি তদন্তের হাত থেকে বাঁচার ছক কষছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়? বুধবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এমনই এক বিস্ফোরক অভিযোগ তুললেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সিআইডির জেরায় বাঁচার জন্য সুমিত তাঁর পদবির বানান বিভ্রাটকে হাতিয়ার করছেন বলে প্রধান বিচারপতির এজলাসে সরাসরি দাবি করেন তিনি।

শীর্ষ আদালতে রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ব্যাঙ্কের নথিপত্রে কোথাও লেখা রয়েছে সুমিত 'RAY', আবার কোথাও লেখা সুমিত 'ROY'। পদবির এই ইংরেজি বানানের তফাত দেখিয়ে তিনি তদন্তকারীদের বিভ্রান্ত করছেন এবং দাবি করছেন যে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলাদা। ফলে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে ব্যাঙ্কের সঙ্গে প্যান কার্ড নম্বর মিলিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে 'RAY' এবং 'ROY' আসলে একই ব্যক্তি। এই চালাকির পর্দাফাঁস করে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করার জোরালো আবেদন জানান সলিসিটর জেনারেল। এমনকি গত শুনানিতে সুমিতের আইনজীবী তদন্তে অসঙ্গতির যে অভিযোগ তুলেছিলেন, তা খারিজ করতে জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট আদালতে পেশ করেন তুষার মেহতা এবং প্রয়োজনে ভিডিও রেকর্ডিং জমা দেওয়ার কথাও জানান।

অন্যদিকে, এই যুক্তির তীব্র বিরোধিতা করেন সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। সলিসিটরের প্যান কার্ড সংক্রান্ত দাবির জবাব তৈরির জন্য তিনি আদালতের কাছে একদিনের সময় চেয়ে নেন। সুমিতের আইনজীবী পাল্টা দাবি করেন, অ্যাকাউন্টে থাকা টাকা আসলে দলের সদস্যদের মেম্বারশিপ ফি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং আপ্ত সহায়ক হওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সুমিতকে নিশানা করা হচ্ছে বলে তিনি আদালতে অভিযোগ তোলেন। এই টানাপোড়েনের পর মামলার শুনানি আগামিকাল পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BengalPolitics SupremeCourt AbhishekBanerjee HiddenStoriesNews CIDInvestigation SumitRoy TusharMehta LegalBattle

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬


'RAY' নাকি 'ROY'? পদবির বানান নিয়ে প্রশ্ন এড়ানোর অভিযোগ অভিষেকের পিএ-র বিরুদ্ধে!

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নয়াদিল্লি: নামের একটিমাত্র অক্ষরের ফেরে কি তদন্তের হাত থেকে বাঁচার ছক কষছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়? বুধবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এমনই এক বিস্ফোরক অভিযোগ তুললেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সিআইডির জেরায় বাঁচার জন্য সুমিত তাঁর পদবির বানান বিভ্রাটকে হাতিয়ার করছেন বলে প্রধান বিচারপতির এজলাসে সরাসরি দাবি করেন তিনি।শীর্ষ আদালতে রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ব্যাঙ্কের নথিপত্রে কোথাও লেখা রয়েছে সুমিত 'RAY', আবার কোথাও লেখা সুমিত 'ROY'। পদবির এই ইংরেজি বানানের তফাত দেখিয়ে তিনি তদন্তকারীদের বিভ্রান্ত করছেন এবং দাবি করছেন যে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলাদা। ফলে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে ব্যাঙ্কের সঙ্গে প্যান কার্ড নম্বর মিলিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে 'RAY' এবং 'ROY' আসলে একই ব্যক্তি। এই চালাকির পর্দাফাঁস করে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করার জোরালো আবেদন জানান সলিসিটর জেনারেল। এমনকি গত শুনানিতে সুমিতের আইনজীবী তদন্তে অসঙ্গতির যে অভিযোগ তুলেছিলেন, তা খারিজ করতে জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট আদালতে পেশ করেন তুষার মেহতা এবং প্রয়োজনে ভিডিও রেকর্ডিং জমা দেওয়ার কথাও জানান।অন্যদিকে, এই যুক্তির তীব্র বিরোধিতা করেন সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। সলিসিটরের প্যান কার্ড সংক্রান্ত দাবির জবাব তৈরির জন্য তিনি আদালতের কাছে একদিনের সময় চেয়ে নেন। সুমিতের আইনজীবী পাল্টা দাবি করেন, অ্যাকাউন্টে থাকা টাকা আসলে দলের সদস্যদের মেম্বারশিপ ফি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং আপ্ত সহায়ক হওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সুমিতকে নিশানা করা হচ্ছে বলে তিনি আদালতে অভিযোগ তোলেন। এই টানাপোড়েনের পর মামলার শুনানি আগামিকাল পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত