Hidden Stories (বাংলা)

আমুলের মেগা প্রজেক্টের শিলান্যাস ও মিউজিয়াম উদ্বোধন, শাহের সব কর্মসূচিতে ছায়াসঙ্গী শুভেন্দু

কলকাতা: শিলিগুড়ির সফর সেরে শনিবার রাতেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার শহর কলকাতায় তাঁর ঠাসা কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক ও প্রশাসনিক পারদ। সকাল থেকেই আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন তিনি। এই মেগা বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পুলিশ সুপার (SP), জেলাশাসক (DM) এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা এবং সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও সীমান্তে নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা সারবেন শাহ, যা ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:11065]প্রশাসনিক এই মহাবৈঠকের সমান্তরালেই রাজ্য বিজেপির অন্দরেও আজ পারদ চড়তে চলেছে। সূত্রের খবর, এই বৈঠকের আগে বা পরে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ সাংগঠনিক আলোচনায় বসতে পারেন অমিত শাহ। দলের বর্তমান সংগঠন, বুথ স্তরের পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বঙ্গ বিজেপির হালহকিকত বুঝে নিয়ে শাহ এদিন রাজ্য নেতৃত্বকে কী বার্তা দেন, এখন সেটাই দেখার।[TECHTARANGA-POST:11053]এদিন ‘সৌজন্য’ গেস্ট হাউসের বৈঠক শেষ করে অমিত শাহ সরাসরি পৌঁছে যাবেন আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর জমকালো উদ্বোধন করবেন তিনি। এরপর সড়কপথে তাঁর গন্তব্য নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। সেখানে আমুল বেঙ্গল ডেয়ারির অত্যাধুনিক দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যা রাজ্যের দুগ্ধ শিল্পে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সমস্ত সরকারি কর্মসূচিতেই তাঁর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব কর্মসূচি সেরে আজ রবিবার সন্ধ্যারুদ্ধেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে অমিত শাহর।

আমুলের মেগা প্রজেক্টের শিলান্যাস ও মিউজিয়াম উদ্বোধন, শাহের সব কর্মসূচিতে ছায়াসঙ্গী শুভেন্দু

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার