Hidden Stories (বাংলা)

বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু! প্রকাশ্য রাস্তায় পুরোহিতকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের, পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক

ঢাকা: ওপার বাংলায় কিছুতেই থামছে না সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন। এবার খোদ বাংলাদেশের রাজধানী ঢাকার বুকেই চরম নৃশংসতার শিকার হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের প্রখ্যাত পুরোহিত সুভাষ দেউরি। সোমবার গভীর রাতে ওষুধ কিনতে বেরোনোর সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। প্রকাশ্য রাস্তায় তাঁকে ফেলে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। বর্তমানে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই ঘটনার পর ওপার বাংলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।[TECHTARANGA-POST:10492]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাত ১২টা নাগাদ ঢাকার ওয়ারি থানার ১৫ নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের সামনে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। সেই সময় জরুরি ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন পুরোহিত সুভাষ দেউরি। ঠিক তখনই ওত পেতে থাকা দুষ্কৃতীরা আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চরম অমানবিকতার নজির গড়ে সারা রাত ওই অবস্থাতেই রাস্তায় পড়েছিলেন আক্রান্ত পুরোহিত। অবশেষে মঙ্গলবার সকাল ৮টা নাগাদ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।[TECHTARANGA-POST:10478]এই নৃশংস ঘটনার এখানেই শেষ নয়। পুরোহিতের মোবাইল ফোনটি ছিনতাই করার পর, সেই নম্বর থেকেই সুভাষ বাবুর বোনকে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ বা তোলা দাবি করে অভিযুক্তরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন, বর্তমানে ওই পুরোহিত হাসপাতালের চিকিৎসকদের কড়া নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন এবং পুরো বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। [TECHTARANGA-POST:10461]উল্লেখ্য, ইউনূস সরকারের আমল থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের ধারা শুরু হয়েছিল, তারেক রহমানের বর্তমান শাসনকালেও তা সমানভাবে অব্যাহত রয়েছে বলে রাজনৈতিক মহলের মত। এর আগে গত মার্চ মাসেই সে দেশের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে একটি বাউল গানের আসরে মৌলবাদীদের হামলার ঘটনা ঘটেছিল, যার ভিডিও সমাজমাধ্যমে তীব্র আলোড়ন ফেলেছিল। একের পর এক এই ধরনের ঘটনা ওপার বাংলার সার্বিক আইনশৃঙ্খলার কঙ্কালসার রূপটিকেই বারবার সামনে এনে দিচ্ছে।

বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু! প্রকাশ্য রাস্তায় পুরোহিতকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের, পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার