Hidden Stories (বাংলা)

ভোটারদের হুমকির মাশুল! বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার

ভোটের মুখে উত্তপ্ত বিধাননগর। ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। বুধবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, নির্মল দত্ত বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলরের স্বামী।[TECHTARANGA-POST:8033]ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল সল্টলেকের একটি সভা থেকে। অভিযোগ, সেই সভায় নির্মল দত্ত প্রকাশ্যেই ভোটারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব। আAধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে।” এই মন্তব্য ভাইরাল হতেই সরব হয় বিজেপি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়।[TECHTARANGA-POST:8021]বিজেপির সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় এই তৃণমূল নেতাকে। এর আগেও দত্তাবাদ এলাকায় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নির্বাচনী আবহে একজন প্রাক্তন জনপ্রতিনিধির এহেন মন্তব্যে ভোটারদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশে আপাতত জেলেই থাকতে হচ্ছে নির্মল দত্তকে।

ভোটারদের হুমকির মাশুল! বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার