Hidden Stories (বাংলা)

২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুমকি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর

নয়া দিল্লি: আরও বড় আইনি জটে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার কার্যালয়ে বুলডোজার চালানো এবং পরবর্তীতে ২০৩১ সালে সুদ-সহ সব হিসেব বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার জেরে তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হলো। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে রাজীব সরকার নামের এক যুবক একাধিক গুরুতর ধারায় এই মামলাটি দায়ের করেছেন। বর্তমানে সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।[TECHTARANGA-POST:11220]ঘটনার সূত্রপাত সম্প্রতি। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার চালানো হয়। এই ঘটনার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই বিল্ডিংয়ের প্ল্যান থেকে শুরু করে যাবতীয় বৈধ নথি তাঁদের কাছে রয়েছে। তা সত্ত্বেও স্রেফ পেশিশক্তি ও ক্ষমতা জাহির করতেই এই ধরণের পদক্ষেপ করা হচ্ছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি যোগ করেন, মনে রাখবেন প্রতি ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে এবং বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেওয়া হবে। অভিষেকের এই মন্তব্যকে সুনির্দিষ্ট হুমকি হিসেবে দেখেই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুমকি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর