কলকাতা: ভারতে জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রে এক নয়া মাইলফলক স্থাপিত হল। রবিবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (জিআরএসই) ৩৪০০ কোটি টাকা ব্যয়ে যুদ্ধজাহাজ তৈরির পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো সম্পন্ন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের জলসীমান্তের সুরক্ষা বৃদ্ধি ও নৌবাহিনীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই প্রকল্পগুলি গার্ডেনরিচের পরিকাঠামো এবং উৎপাদন ক্ষমতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। মূল অনুষ্ঠানটি গার্ডেনরিচে আয়োজিত হলেও একই সাথে খিদিরপুর, শালিমার, রায়চক এবং ইছাপুরেও ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়, যা কেন্দ্রের 'আত্মনির্ভর ভারত' ও 'মেক ইন ইন্ডিয়া' নীতিকে আরও গতিশীল করবে।অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অতীতের সরকারগুলির সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের অভাবের ফলেই শিল্পে রাজ্য পিছিয়ে পড়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জমি, দক্ষ মানবসম্পদ ও কাঁচামালের প্রাচুর্য থাকায় পশ্চিমবঙ্গ বর্তমানে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি আশাপ্রকাশ করেন যে, ৩৪০০ কোটি টাকার এই সূচনা কেবল শুরু, আগামী দিনে প্রতিরক্ষা ও যুদ্ধজাহাজ নির্মাণ ক্ষেত্রে রাজ্যে আরও বিপুল অঙ্কের বেসরকারি ও সরকারি বিনিয়োগ আসতে চলেছে।[TECHTARANGA-POST:11893]হিডেন স্টোরিজ নিউজ