Hidden Stories (বাংলা)

Supreme Court: ‘ফর্ম-৬ বদলে আমরা কোনো অনুমোদন দিইনি!’ নির্বাচন কমিশনের মিথ্যে দাবি উড়িয়ে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির

নয়াদিল্লি: ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্তকরণের ‘ফর্ম ৬’ বদলে সুপ্রিম কোর্টের অনুমোদন রয়েছে বলে নির্বাচন কমিশন যে দাবি করেছিল, তা সম্পূর্ণ খারিজ করে দিল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ সাফ জানিয়ে দেয়, "পরিবর্তিত ফর্ম ৬-এ সুপ্রিম কোর্ট কোনো অনুমোদন দেয়নি।" কারা কোন আইনের ভিত্তিতে এই বেআইনি পরিবর্তন ঘটাল, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের সমস্ত নথিপত্র তলব করেছে সুপ্রিম কোর্ট।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ফর্ম ৬-এর সঙ্গে একটি অতিরিক্ত ঘোষণাপত্র জুড়ে দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, এর ফলে বহু বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়েন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনার সুখবিন্দর সিংহ সান্ধু আগেই সতর্ক করে জানিয়েছিলেন যে, ১৯৬০ সালের ‘রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস’ সংশোধন না করে এই পরিবর্তন আনা সম্পূর্ণ বেআইনি ও অননুমোদিত। সান্ধুর সেই লিখিত আপত্তি উপেক্ষা করেই সিদ্ধান্ত বলবৎ করা হয়। অথচ গত ২৬ সেপ্টেম্বর কমিশন একটি বিবর্তিতে দাবি করে, সুপ্রিম কোর্টই এই ঘোষণাপত্রে অনুমোদন দিয়েছে।সোমবার কমিশনের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া সুর চড়িয়ে প্রশ্ন তোলেন, জল কতদূর গড়িয়েছে তা দেখতে সমস্ত কাজের ফাইল আদালতে জমা করতে হবে। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্ত গ্রহণ, ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ এবং সিইসি-কে বরখাস্তের দাবি সংক্রান্ত মামলাগুলিতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে আদালত। তবে সংবাদমাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করে এখনই সিইসি-কে বরখাস্ত বা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি বেঞ্চ।প্রধান বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ, "যদি নোটিসের জবাবি ফাইল ও নথি দেখে প্রমাণিত হয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনি বিধি মানা হয়নি বা সর্বসম্মতি ছিল না, তবে আদালত সেই সমস্ত বেআইনি সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাতিল ও প্রত্যাহার করে দেবে।" শীর্ষ আদালতের এই কড়া অবস্থানের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতৃত্ব সরব হয়ে প্রশ্ন তুলেছেন— তবে কি নির্বাচন কমিশন পুরো দেশকে ভুল পথে চালিত করছিল? সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন পর্যবেক্ষণে চরম কোণঠাসা নির্বাচন কমিশন।[TECHTARANGA-POST:13368]

Supreme Court: ‘ফর্ম-৬ বদলে আমরা কোনো অনুমোদন দিইনি!’ নির্বাচন কমিশনের মিথ্যে দাবি উড়িয়ে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির