Hidden Stories (বাংলা)

পুলিশের বিশেষ অভিযান: ধৃত বাংলাদেশি মহিলা ও ভারতীয় দালাল, আন্তর্জাতিক পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাঁকে আশ্রয় দেওয়া এক ভারতীয় দালালকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে হাঁসখালির বড় চুপড়িয়া এলাকার প্রকাশ টিকাদারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই ওই দুজনকে হাতেনাতে পাকড়াও করা হয়।[TECHTARANGA-POST:6655]পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি মহিলা প্রায় দিন দুয়েক আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ দেশের এক দালালের সহায়তায় তিনি ভারতের বিভিন্ন শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি ওই দালালের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশের তৎপরতায় তাঁর সেই পরিকল্পনা ব্যর্থ হয়।ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে হাঁসখালি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজই রানাঘাট আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পিছনে বড় কোনো আন্তর্জাতিক নারী পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় দালালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাঁসখালি থানার পুলিশ।

পুলিশের বিশেষ অভিযান: ধৃত বাংলাদেশি মহিলা ও ভারতীয় দালাল, আন্তর্জাতিক পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার