হুগলির তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার চিরকুটে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (IMS), মেডিক্যাল হস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক জুনিয়র চিকিৎসকের দেহ। মৃত চিকিৎসকের নাম ঋত্বিক কুণ্ডু (২৬)। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় চিকিৎসক মহল ও বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।[TECHTARANGA-POST:10404]আদালতেই মিটল বিবাদ, ১,০০০ টাকার বন্ডে জামিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার হস্টেলের ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঋত্বিককে। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, চিকিৎসকের হাতে একটি ইন্ট্রাভেনাস (IV) ড্রিপও লাগানো ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরাও তদন্তে নেমেছেন।[TECHTARANGA-POST:10402]পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্য, সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে কথা বলে চিকিৎসকের সাম্প্রতিক মানসিক অবস্থা ও অন্যান্য দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে।