Hidden Stories (বাংলা)

খাবারে মিলছে ক্ষতিকারক কেমিক্যাল? পেপসি, কোকা-কোলা থেকে নেসলে— ১৫০টি নামী ব্র্যান্ডকে কড়া নোটিস খাদ্য নিয়ামক সংস্থার!

নয়াদিল্লি: বিজ্ঞাপনে সুরক্ষার ঢালাও দাবি করা হলেও বাস্তবে খাবারের মধ্যে লুকিয়ে রয়েছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ— এমন মারাত্মক অভিযোগে দেশের প্রথম সারির একাধিক বহুজাতিক সংস্থাকে কাঠগড়ায় তুলল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। দেশজুড়ে নিয়মমাফিক খাদ্যপণ্যের মান এবং বিজ্ঞাপনের সত্যতা যাচাইয়ের রুটিন তল্লাশিতে নেমে চরম অসঙ্গতি ধরা পড়ায় পেপসিকো, কোকা-কোলা, নেসলে ইন্ডিয়া ও রেড বুলের মতো প্রায় দেড়শোটি সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। বিজ্ঞাপনে দেখানো তথ্যের সঙ্গে আসল খাবারের মানের কোনও বাস্তব মিল নেই বলেই প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে।প্যাকেটজাত পানীয় বা খাদ্যের পাশাপাশি রেস্তরাঁ ও ফাস্টফুড চেনগুলির ওপরও কড়া পদক্ষেপ নিয়েছে FSSAI। খাবারের পুষ্টিগুণ ও সুরক্ষা মান লঙ্ঘনের অভিযোগে কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিজ্জা হাট, ডোমিনোজ এবং কোস্টা কফির মতো জনপ্রিয় ফুড চেন সংস্থাগুলিকেও নোটিস পাঠানো হয়েছে। এমনকি খাদ্য নিরাপত্তার কড়া শর্তপূরণে ব্যর্থ হওয়ায় ডোমিনোজের পাঁচটি আউটলেটের লাইসেন্স ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। গত বছর বিলাসবহুল পাঁচতারা হোটেলগুলিতেও এমন অভিযান চালানো হয়েছিল। খাদ্য নিয়ামক সংস্থার এই সাঁড়াশি অভিযানের মুখে পড়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থা খাদ্যপণ্যের গুণমান উন্নত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:11901]হিডেন স্টোরিজ নিউজ

খাবারে মিলছে ক্ষতিকারক কেমিক্যাল? পেপসি, কোকা-কোলা থেকে নেসলে— ১৫০টি নামী ব্র্যান্ডকে কড়া নোটিস খাদ্য নিয়ামক সংস্থার!