Hidden Stories (বাংলা)

মমতার সেই ‘খেলা হবে’ দিবসে কোপ শুভেন্দুর! ১৬ অগস্ট নিয়ে নয়া নির্দেশ জারি মুখ্যমন্ত্রীর

মেচেদা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তৃণমূল জমানার একাধিক সিদ্ধান্ত বদলে দিচ্ছে বর্তমান সরকার। এবার সেই তালিকায় যুক্ত হলো খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুচর্চিত ‘খেলা হবে’ দিবস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে ১৬ অগস্ট আর ‘খেলা হবে’ দিবস হিসেবে পালন করা হবে না। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বড় ঘোষণা করেন তিনি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৬ অগস্ট বর্তমান বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে। তবে এই দিনটির সঙ্গে কলকাতার এক চরম ভয়ঙ্কর ও কালো ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৯৪৬ সালের ১৬ অগস্ট সুরাওয়ার্দির নেতৃত্বেই ঘটেছিল ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’। সেই সাম্প্রদায়িক হিংসায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। ইতিহাসের সেই কালো অধ্যায়ের দিনে তৃণমূল সরকারের ‘খেলা হবে’ দিবস পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে এই দিনটি দেশজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে উদযাপিত হবে।এই দিন পরিবর্তনের ঘোষণার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ও সামাজিক প্রকল্প নিয়েও একাধিক বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৭০ বছরের ঊর্ধ্বের সমস্ত প্রবীণ নাগরিকের পাশাপাশি সমস্ত যোগ্য ব্যক্তিরা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাবেন। আর যাঁরা এই আওতায় আসবেন না, তাঁদের জন্য থাকবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা’। একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বস্ত করে তিনি পূর্বতন সরকারকে কটাক্ষ করে বলেন, আগের সরকার ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিতে ৯ মাস সময় লাগিয়েছিল, সেখানে বর্তমান সরকার দেড় মাসে ১ কোটি ২০ লক্ষ মানুষের কাছে সুবিধা পৌঁছে দিয়েছে। তবে সরকারি নিয়মের কড়াকড়িতে কোনো অযোগ্য ব্যক্তি যাতে এই সুবিধা না পান, তাও নিশ্চিত করা হবে।[TECHTARANGA-POST:10908]হিডেন স্টোরিজ নিউজ

মমতার সেই ‘খেলা হবে’ দিবসে কোপ শুভেন্দুর! ১৬ অগস্ট নিয়ে নয়া নির্দেশ জারি মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার