বন্ধ বিস্কুট কারখানায় ফের উৎপাদনের আশা, তৃণমূল আমলের জুলুমবাজির অভিযোগ তুলে সরব মালিক
প্রায় দেড় দশক ধরে বন্ধ হয়ে থাকা আসানসোলের একটি বিস্কুট কারখানা ফের চালু করার আশা দেখছেন তার মালিক। কন্যাপুর শিল্প তালুকে ১৯৯৪ সালে শিল্পপতি প্রেমচাঁদ গোয়েলের উদ্যোগে গড়ে ওঠা এই কারখানায় একসময় প্রায় ৩০০ জনের কর্মসংস্থান হয়েছিল। প্রথম ১২ বছর উৎপাদন স্বাভাবিক থাকলেও, পরে কারখানা বন্ধ হয়ে যায়।[TECHTARANGA-POST:10482]কারখানার মালিক প্রেমচাঁদ গোয়েলের দাবি, ২০১১ সালের পর রাজনৈতিক হস্তক্ষেপ ও ইউনিয়নগত সমস্যার কারণে কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হতে শুরু করে। তাঁর অভিযোগ, দুটি ইউনিয়নের দ্বন্দ্বের জেরে উৎপাদিত পণ্য সময়মতো বাজারে পাঠানো সম্ভব হয়নি। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে সংস্থা এবং শেষ পর্যন্ত কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। প্রেমচাঁদ গোয়েল আরও দাবি করেন, সেই সময় তিনি তৎকালীন শ্রমমন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। তাঁর অভিযোগ, কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রপাতিও চুরি হয়ে যায়।[TECHTARANGA-POST:10457]তবে বর্তমান পরিস্থিতিতে তিনি আশাবাদী। নতুন সরকারের শিল্পনীতি, তোলাবাজি ও বেআইনি ইউনিয়নবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রেমচাঁদ গোয়েল বলেন, তাঁরা বন্ধ কারখানা ফের চালু করার পরিকল্পনা করছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন বিনিয়োগ আসবে এবং রাজ্যে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।