Hidden Stories (বাংলা)

হোলির আগেই সুখবর! ৯৪টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন কোন রুটে কতগুলি

কলকাতা: দোল ও হোলি উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল Eastern Railway। উৎসবের মরসুমে মানুষ যাতে নির্বিঘ্নে নিজের বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই ৯৪টি হোলি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। কলকাতা, শিয়ালদা ও হাওড়া—এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনকে কেন্দ্র করেই ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়েছে।[TECHTARANGA-POST:6313]রেলের তরফে জানানো হয়েছে, দোলের ছুটিতে তীর্থস্থান ও পর্যটনকেন্দ্রগুলিতে যাত্রীসংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। বিশেষ করে পুরী, গোরক্ষপুর ও আনন্দ বিহারের মতো রুটে চাপ থাকে সবচেয়ে বেশি। সেই কথা মাথায় রেখেই আগাম পরিকল্পনা করে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।???? কোন রুটে কতগুলি হোলি স্পেশাল ট্রেন?কলকাতা–রক্সৌল: ১০টি ট্রেন (বারাউনি হয়ে)কলকাতা–মধুবনী: ৮টি ট্রেন (বারাউনি হয়ে)কলকাতা–গোরক্ষপুর: ২০টি ট্রেন (পাটনা হয়ে)হাওড়া–আনন্দ বিহার: ৮টি ট্রেন (ঝাঁঝা–কিউল–গয়া হয়ে)কলকাতা–নিউ জলপাইগুড়ি: ২টি ট্রেনশিয়ালদা–পুরী: ৮টি ট্রেনআসানসোল–গোরক্ষপুর: ৬টি ট্রেন (পাটনা হয়ে)মালদা টাউন–আনন্দ বিহার: ৮টি ট্রেন (ঝাঁঝা–কিউল–গয়া হয়ে)মালদা টাউন–উধনা: ৮টি ট্রেন (কিউল–গয়া হয়ে)মালদা টাউন–মুম্বই: ৮টি ট্রেন (কিউল–পাটনা হয়ে)পূর্ব রেলের দাবি, এই ৯৪টি স্পেশাল ট্রেনই শেষ কথা নয়। যাত্রীচাহিদার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। প্রয়োজনে কোনও নির্দিষ্ট রুটে অতিরিক্ত ভিড় দেখা দিলে, সেখানে আরও হোলি স্পেশাল ট্রেন চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রেল কর্তৃপক্ষ।[TECHTARANGA-POST:6308]রেল সূত্রের মতে, এই উদ্যোগের ফলে উৎসবের সময় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ।

হোলির আগেই সুখবর! ৯৪টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন কোন রুটে কতগুলি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার