Hidden Stories (বাংলা)

Shah Rukh Khan: হাজার হাজার কোটি কমল, তবু ধনীতম অভিনেতার তকমা শাহরুখের! কী রয়েছে বাদশার বিশাল সাম্রাজ্যে?

যাঁর নামের আগে কিং বসে, তাঁর সম্পত্তির পরিমাণটাও নেহাত কম হবে না। সম্পত্তির অঙ্কে বড়সড় পতন হলেও নিজের জায়গায় অটুট শাহরুখ খান। দেশের ধনীতম অভিনেতার তালিকায় এখনও শীর্ষেই রয়েছেন ‘কিং খান’। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসেব অনুযায়ী, শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি টাকা।[TECHTARANGA-POST:12950]২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ২,৪৯০ কোটি টাকা। চলতি বছরের শুরুতেও শাহরুখের সম্পত্তির পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছিল। তবে শুধুমাত্র অভিনেতা হিসেবেই তিনি যে এত বড় সম্পত্তির মালিক হয়েছেন তা নয়। বলিউডের বাইরেও তাঁর ব্যবসার জগত বেশ বিস্তৃত। স্ত্রী গৌরী খানের সঙ্গে যৌথভাবে চালান প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। পাশাপাশি সংস্থাটির ভিএফএক্স ব্যবসাও রয়েছে।[TECHTARANGA-POST:12946]সিনেমা ছাড়াও খেলাধুলার জগতেও উপস্থিতি রয়েছে বলিউডের বাদশার। ক্রিকেট দুনিয়ায় তাঁর ‘নাইট রাইডার্স স্পোর্টস’-এর অধীনে রয়েছে একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। ফলে পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যবসার দুনিয়ায় তাঁর ব্যস্ততা কমেনি। অন্যদিকে, ২০২৩ সালের পর থেকে খানিকটা দূরেই রয়েছেন শাহরুখ। ওই বছর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ পরপর তিনটি ছবিতে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে ২০২৬ সালে অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন কিং খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে। ২৪ ডিসেম্বর, ২০২৬ সালে ছবিটি মুক্তি পাবে। 

Shah Rukh Khan: হাজার হাজার কোটি কমল, তবু ধনীতম অভিনেতার তকমা শাহরুখের! কী রয়েছে বাদশার বিশাল সাম্রাজ্যে?