Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Shatabdi Roy: রানির পর এবার পিতৃহারা শতাব্দী! মাত্র ১৫ দিনেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
Shatabdi Roy: রানির পর এবার পিতৃহারা শতাব্দী! মাত্র ১৫ দিনেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী
বাবাকে হারালেন শতাব্দী রায়

বিনোদন জগতে আবারও শোকের ছায়া। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর মা কৃষ্ণা মুখার্জি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার পিতৃহারা হলেন অভিনেত্রী শতাব্দী রায়। গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন তাঁর বাবা শৈলেন রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। 


বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাই সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। বৃহস্পতিবার নিজেকে খানিকটা সামলে বাবাকে হারানোর খবর প্রকাশ্যে আনেন শতাব্দী। তিনি বলেন, তাঁর বাবা একেবারেই সুস্থ ছিলেন। বয়সজনিত কোনও বড় কোনও সমস্যা ছিল না,। কিন্তু হঠাৎ শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেখানেই পরীক্ষার পর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। রোগ ধরা পড়লেও হাতে সময় মিলেছে খুবই কম। প্রায় ১৫ দিন হাসপাতালে থাকার পরই মৃত্যু হয় শৈলেন রায়ের।


শতাব্দী বলেছেন, “যখন যেখানে শুটিং করতে গিয়েছি, বাবাকে সঙ্গে পেয়েছি। উনি আমার সঙ্গেই থাকতেন। তাই বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না।” তবে তাঁর একমাত্র সান্ত্বনার জায়গা যে শেষদিনগুলিতে তাঁর বাবাকে বেশি দীর্ঘসময় কষ্ট পেতে হয়নি। বৃহস্পতিবার বাবা-মায়ের পুরনো ছবি দিয়ে তৈরি একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শতাব্দী। সেখানেই নিজের মনের কথা লিখেছেন তিনি। 

বিষয় : Shatabdi Roy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


Shatabdi Roy: রানির পর এবার পিতৃহারা শতাব্দী! মাত্র ১৫ দিনেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বিনোদন জগতে আবারও শোকের ছায়া। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর মা কৃষ্ণা মুখার্জি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার পিতৃহারা হলেন অভিনেত্রী শতাব্দী রায়। গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন তাঁর বাবা শৈলেন রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাই সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। বৃহস্পতিবার নিজেকে খানিকটা সামলে বাবাকে হারানোর খবর প্রকাশ্যে আনেন শতাব্দী। তিনি বলেন, তাঁর বাবা একেবারেই সুস্থ ছিলেন। বয়সজনিত কোনও বড় কোনও সমস্যা ছিল না,। কিন্তু হঠাৎ শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেখানেই পরীক্ষার পর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। রোগ ধরা পড়লেও হাতে সময় মিলেছে খুবই কম। প্রায় ১৫ দিন হাসপাতালে থাকার পরই মৃত্যু হয় শৈলেন রায়ের।শতাব্দী বলেছেন, “যখন যেখানে শুটিং করতে গিয়েছি, বাবাকে সঙ্গে পেয়েছি। উনি আমার সঙ্গেই থাকতেন। তাই বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না।” তবে তাঁর একমাত্র সান্ত্বনার জায়গা যে শেষদিনগুলিতে তাঁর বাবাকে বেশি দীর্ঘসময় কষ্ট পেতে হয়নি। বৃহস্পতিবার বাবা-মায়ের পুরনো ছবি দিয়ে তৈরি একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শতাব্দী। সেখানেই নিজের মনের কথা লিখেছেন তিনি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত