Hidden Stories (বাংলা)

ভোট মিটতেই স্বস্তি: শর্তসাপেক্ষ জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে গ্রেপ্তার হওয়ার পর ভোট মিটতেই জামিন পেলেন আইপ্যাক (IPAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আর্থিক তছরুপ, হিসেব বহির্ভূত লেনদেন এবং হাওয়ালার মাধ্যমে টাকা বিদেশে পাঠানোর অভিযোগে গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে গ্রেপ্তার করেছিল। তবে বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট চান্ডেলের জামিন মঞ্জুর করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এদিন আদালতে চান্ডেলের জামিনের আবেদনের কোনো বিরোধিতা করেনি।[TECHTARANGA-POST:8579]তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্ত চলাকালীন ভিনেশ চান্ডেল পূর্ণ সহযোগিতা করেছেন। তবে ইডি তাঁর জামিনের ওপর নির্দিষ্ট কিছু শর্ত আরোপের আবেদন জানায়, যা আদালত গ্রহণ করেছে। জামিন পেলেও চান্ডেল কোনোভাবেই সাক্ষ্যপ্রমাণ বিকৃত করতে পারবেন না কিংবা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। এছাড়া তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে, তাঁকে সমস্ত তথ্য প্রদান করতে হবে এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে হবে। দীর্ঘ টানাপোড়েনের পর নির্বাচনের ঠিক পরেই চান্ডেলের এই কারামুক্তি রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

ভোট মিটতেই স্বস্তি: শর্তসাপেক্ষ জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার