Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কুস্তিগিরদের মামলায় বেকসুর খালাস! ব্রিজভূষণ ইস্যুতে বিস্ফোরক পর্যবেক্ষণ দিল্লির আদালতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
কুস্তিগিরদের মামলায় বেকসুর খালাস! ব্রিজভূষণ ইস্যুতে বিস্ফোরক পর্যবেক্ষণ দিল্লির আদালতের
ব্রিজভূষণ শরণ সিং। ফাইল ছবি

নয়াদিল্লি: কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ঐতিহাসিক রায় দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সোমবার সমস্ত অভিযোগ খারিজ করে ব্রিজভূষণকে বেকসুর খালাস দেওয়ার পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ— এই অভিযোগ ছিল সম্পূর্ণ ‘মিথ্যা, আরোপিত ও গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল’। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আধিকারিক অশ্বিনী পনওয়ার রায়ে স্পষ্ট জানান, যন্তর মন্তরে ধরনায় বসার সময় যৌন হয়রানির সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নির্যাতিতার নাম ছিল না; পরবর্তীতেই একের পর এক অভিযোগ আনা হয়। দুই কুস্তিগিরের বয়ান বদল এবং অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে আদালত ব্রিজভূষণের পাশাপাশি ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন সহ-সচিব বিনোদ তোমরকেও সব দায় থেকে সসম্মানে মুক্তি দিয়েছে।

আদালতের এই রায়ের পরই জাতীয় রাজনীতি ও ক্রীড়ামহলে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ২০২৩ সালে বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটের নেতৃত্বে যন্তর মন্তরে টানা আন্দোলনের জেরে কুস্তি সংস্থার পদ খোয়াতে হয়েছিল ব্রিজভূষণকে। স্বস্তি মেলার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্রিজভূষণ বলেন, “প্রথম দিন থেকেই আমি সততার কথা বলে এসেছি, আজ সত্যের জয় হল।” অন্যদিকে, রায়ে চরম হতাশা প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগাট।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews delhicourt HiddenStoriesNews BrijBhushanSharanSingh WrestlersProtest VineshPhogat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


কুস্তিগিরদের মামলায় বেকসুর খালাস! ব্রিজভূষণ ইস্যুতে বিস্ফোরক পর্যবেক্ষণ দিল্লির আদালতের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ঐতিহাসিক রায় দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সোমবার সমস্ত অভিযোগ খারিজ করে ব্রিজভূষণকে বেকসুর খালাস দেওয়ার পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ— এই অভিযোগ ছিল সম্পূর্ণ ‘মিথ্যা, আরোপিত ও গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল’। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আধিকারিক অশ্বিনী পনওয়ার রায়ে স্পষ্ট জানান, যন্তর মন্তরে ধরনায় বসার সময় যৌন হয়রানির সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নির্যাতিতার নাম ছিল না; পরবর্তীতেই একের পর এক অভিযোগ আনা হয়। দুই কুস্তিগিরের বয়ান বদল এবং অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে আদালত ব্রিজভূষণের পাশাপাশি ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন সহ-সচিব বিনোদ তোমরকেও সব দায় থেকে সসম্মানে মুক্তি দিয়েছে।আদালতের এই রায়ের পরই জাতীয় রাজনীতি ও ক্রীড়ামহলে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ২০২৩ সালে বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটের নেতৃত্বে যন্তর মন্তরে টানা আন্দোলনের জেরে কুস্তি সংস্থার পদ খোয়াতে হয়েছিল ব্রিজভূষণকে। স্বস্তি মেলার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্রিজভূষণ বলেন, “প্রথম দিন থেকেই আমি সততার কথা বলে এসেছি, আজ সত্যের জয় হল।” অন্যদিকে, রায়ে চরম হতাশা প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগাট।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত