Hidden Stories (বাংলা)

তারাপীঠে এবার কিউআর কোড! ২৪ ঘণ্টায় ব্যাঙ্কে যাবে মায়ের দানের কোটি কোটি টাকা

তারাপীঠ: এবার খোলনলচে বদলে যাচ্ছে বামাখ্যাপার পুণ্যভূমি তারাপীঠ মন্দিরের কোটি কোটি টাকার আর্থিক লেনদেন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মন্দিরের দান ও তহবিলের টাকা ঠিকঠাক ব্যাঙ্কে জমা না পড়ার যে গুরুতর অভিযোগ উঠছিল, তাতে ইতি টানতে এবার বেনজির পদক্ষেপ করল নবগঠিত তারাপীঠ মন্দির কমিটি। [TECHTARANGA-POST:10760]কয়েকদিন আগেই মন্দির কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ধাক্কায় প্রায় আড়াই কোটি টাকা জমা পড়া নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছিল। সেই বিতর্কের আবহ কাটতে না কাটতেই এবার মন্দিরের সমস্ত উপাচার ও ভক্তদের দানের টাকা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল করার বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো। এবার থেকে প্রতিদিনের জমা হওয়া দান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সরাসরি চলে যাবে ব্যাঙ্কের সিন্দুকে, যার জেরে বীরভূমের এই ঐতিহাসিক মন্দিরে তৈরি হতে চলেছে এক স্বচ্ছ রাজকোষ।এনকাউন্টার ইস্যুতে বিরোধীদের সমালোচনায় দিলীপ ঘোষ তারাপীঠ মন্দিরের তহবিলের অর্থ সংরক্ষণের জন্য বর্তমানে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা নিয়মিতভাবে ব্যাঙ্কিং নিয়মের তোয়াক্কা না করে ফেলে রাখা হচ্ছিল। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তারাপীঠ মন্দিরে নতুন কমিটি গঠিত হতেই এই চরম অব্যবস্থা দূর করতে কোমর বেঁধে নামেন আধিকারিকেরা। হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায় সভাপতি এবং প্রবীণ সেবাইত পুলক চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই এই আর্থিক সংস্কারের কাজে হাত দিয়েছেন। নতুন নিয়মে স্পষ্ট জানানো হয়েছে, ছোটখাটো দৈনন্দিন খরচ নগদে মেটানো হলেও, বড় অঙ্কের সমস্ত লেনদেন শুধুমাত্র চেকের মাধ্যমে করা হবে। এমনকি ব্যাঙ্ক বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসেই যেন ক্যাশ কাউন্টারের টাকা অ্যাকাউন্টে ঢোকে, তা বাধ্যতামূলক করা হচ্ছে।[TECHTARANGA-POST:10747]আর্থিক জালিয়াতি বা গরমিল রুখতে এবার মন্দিরের বিভিন্ন তহবিলের জন্য সম্পূর্ণ পৃথক পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হবে, যাতে প্রতিটি খাতের আয়-ব্যয়ের হিসাব আলাদাভাবে সংরক্ষণ করা যায়। শুধু তাই নয়, মন্দিরের এই বিপুল ডিজিটাল হিসাবরক্ষণ নিখুঁতভাবে পরিচালনা করার জন্য প্রযুক্তিগতভাবে দক্ষ নতুন কর্মী নিয়োগ করতে চলেছে কমিটি। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যে মন্দির কমিটির মূল অফিস নির্মাণের কাজ থমকে পড়েছিল, তাও দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে প্রতিটি আর্থিক লেনদেনের একটি সুনির্দিষ্ট নথিভুক্ত রেকর্ড সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে কোনও ধরনের জল্পনা বা বিতর্কের সুযোগ থাকবে না বলেই দাবি পুণ্যার্থী মহলের।[TECHTARANGA-POST:10758]নতুন কমিটির এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, প্রায় ১৫ বছর আগে প্রতিদিনের আয় ব্যাঙ্কে জমা করার এই স্বচ্ছ নিয়ম চালু ছিল, কিন্তু পরবর্তীতে তা অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। নতুন কমিটি দায়িত্ব নিয়েই সেই পুরনো ও স্বচ্ছ প্রথা ফিরিয়ে আনছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই সম্পূর্ণ ব্যাঙ্কিং প্রক্রিয়া এবং ডিজিটাল কিউআর কোডের মাধ্যমে লেনদেন চালু করা হবে। সেই উদ্দেশ্যে নতুন অফিস তৈরির কাজও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। মায়ের দরবারে ভক্তদের দেওয়া প্রতিটা পয়সার সঠিক হিসাব রাখতেই যে এই কর্পোরেট ধাঁচের আধুনিকীকরণ, তা একপ্রকার পরিষ্কার করে দিল নতুন কমিটি।হিডেন স্টোরিজ নিউজ

তারাপীঠে এবার কিউআর কোড! ২৪ ঘণ্টায় ব্যাঙ্কে যাবে মায়ের দানের কোটি কোটি টাকা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার