Hidden Stories (বাংলা)

‘রেকর্ড সংখ্যায় ভোট দিন’, শেষ দফার মহারণে নারী ও যুবশক্তিকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই বাংলায় সমাজমাধ্যমে পোস্ট করে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুথমুখী হওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় পশ্চিমবঙ্গবাসীর প্রতি রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান।[TECHTARANGA-POST:8510] বিশেষত রাজ্যের মহিলা এবং যুব সম্প্রদায় যাতে বিপুল সংখ্যায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, সেই বিষয়ে ঐকান্তিক আরজি জানিয়েছেন তিনি। বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই পোস্ট করে মোদী লেখেন, আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রত্যেকের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।[TECHTARANGA-POST:8501]ভোটপ্রচারের শুরু থেকেই প্রধানমন্ত্রীর ভাষণে বারংবার উঠে এসেছে নারী শক্তির কথা। রাজ্যের প্রতিটি জনসভা থেকে তিনি যেমন নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন, তেমনই আজ ভোটপর্বের শুরুতে সেই মহিলা ভোটারদেরই বুথমুখী হওয়ার জন্য উৎসাহিত করলেন। উল্লেখ্য, প্রথম দফার ভোটে বাংলায় ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছিল, যা সর্বকালীন রেকর্ড তৈরি করেছে। সেই ধারা বজায় রেখে দ্বিতীয় দফাতেও যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেন, সেই লক্ষ্যেই সকালেই এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

‘রেকর্ড সংখ্যায় ভোট দিন’, শেষ দফার মহারণে নারী ও যুবশক্তিকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার