Hidden Stories (বাংলা)

বিশ্ব

হরমুজ প্রণালী খুলে যাওয়ার আশায় স্বস্তি, পশ্চিম এশিয়ায় শান্তি ও বাণিজ্যিক স্থিতিশীলতার বার্তা ভারতের

প্রায় ১০০ দিনের সংঘাতের পর অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধ থামার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই স্বাভাবিক হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর জাহাজ চলাচল। সংঘাত অবসানের লক্ষ্যে হওয়া শান্তি সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। [TECHTARANGA-POST:9975]এই দীর্ঘ সংঘাতের প্রভাব পড়েছিল ভারতেও। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। এর জেরে পেট্রল-ডিজেল, সিএনজি এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দেয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণ ব্যবস্থাতেও।যুদ্ধ চলাকালীন ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। সাম্প্রতিক এক হামলায় প্রাণ হারান কয়েকজন ভারতীয় নাবিক। ফলে এই সংঘাতের প্রভাব সরাসরি অনুভব করেছে ভারতও।[TECHTARANGA-POST:9962]এই পরিস্থিতিতে শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই যুদ্ধের জেরে গোটা বিশ্বে আর্থিক সংকট দেখা দিয়েছে, মানুষ প্রাণ হারিয়েছেন। ভারত আশা করে, এই চুক্তি শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। সমুদ্রপথে চলাচল এবং বাণিজ্যের স্বাধীনতা আসবে। আশা করি যাবতীয় সমস্যা মেটানো হবে আগামী দিনে।’ 

 হরমুজ প্রণালী খুলে যাওয়ার আশায় স্বস্তি, পশ্চিম এশিয়ায় শান্তি ও বাণিজ্যিক স্থিতিশীলতার বার্তা ভারতের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার