25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Mithun Chakraborty: মিঠুন-বিক্রমের কামব্যাক? নন্দিতার ঘোষণায় ‘বহুরূপী ৩’ নিয়ে তুঙ্গে জল্পনা! 
বিনোদন

Mithun Chakraborty: মিঠুন-বিক্রমের কামব্যাক? নন্দিতার ঘোষণায় ‘বহুরূপী ৩’ নিয়ে তুঙ্গে জল্পনা! 

Share
‘বহুরূপী ৩’ নিয়ে বড় ঘোষণা নন্দিতার! সংগৃহীত ছবি।
Share

কলকাতা: দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। বক্স অফিসে সাড়া ফেলে এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। দর্শকদের থেকে প্রশংসাও কুড়িয়েছে এই ছবি। এমনকী, এবার ছবির তৃতীয় পর্ব আনারও দাবি করেছেন তাঁরা। সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে ছবির শেষ দৃশ্য এবং পরিচালক নন্দিতা রায়ের করা একটি মন্তব্য। তবে কি বিক্রম প্রামাণিকের গল্পে ফের দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে? 

সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের উদ্দেশে নন্দিতা বলছেন “আসছে বছর আবার হবে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামাণিক।” এই মন্তব্যের পরই অনেকে ধরে নিয়েছেন, ‘বহুরূপী ৩’-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরিচালকের বক্তব্য, ‘বহুরূপী ৩’-এর কোনও পরিকল্পনা বা ভাবনা এখনও নেই। ‘বহুরূপী ২!-এর রেশ কাটুক, ভাবা শুরু করব কী করতে পারি। আমি ভিডিয়োতে বলেছি ঠিকই, কিন্তু এই নিয়ে এখনও পরিকল্পনা হয়নি।” 

তিনি আরও বলেন, ‘বহুরূপী ২’-এর মতো বড় ছবি তৈরি করতে প্রয়োজন অনেক প্রস্তুতি ও পরিকল্পনার। পরিচালকের কথায়, “এটা হয়তো দু’বছর পরে আসবে। এত তাড়াতাড়ি বলা মুশকিল। এটা আমার মাথায় আছে। তবে মিঠুনদা থাকবেন কি না, এখনই নিশ্চিত নয়। তাঁকে এই গল্পে রাখব, না কি অন্য গল্পে, তা এখনও ভাবিনি।” 

অন্যদিকে, উইন্ডোজ প্রোডাকশনের পঁচিশ বছর পূর্তি হচ্ছে আগামী বছর। সেই উপলক্ষে একটি নতুন ছবিতে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। গত আগস্টে সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে সেই ইঙ্গিত দিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফলে আগামী বছরের সেই ছবিকে ঘিরেও দর্শকের আগ্রহ থাকছে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *