25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Ditipriya Roy: রানী রাসমণির পর ফের ছোটপর্দায় দিতিপ্রিয়া, এবার কোন ভূমিকায় চমক দিতে চলেছেন অভিনেত্রী? 
বিনোদন

Ditipriya Roy: রানী রাসমণির পর ফের ছোটপর্দায় দিতিপ্রিয়া, এবার কোন ভূমিকায় চমক দিতে চলেছেন অভিনেত্রী? 

Share
ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। সংগৃহীত ছবি।
Share

কলকাতা: রানী রাসমণির পর ফের ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। কিন্তু এবার কোন চরিত্রে দেখা যাবে? শোনা যাচ্ছে, কোনও ঐতিহাসিক রানির চরিত্রে নয়, এবার তাঁকে দেখা যাবে দেবী মনসার ভূমিকায়। স্টার জলসায় আসতে চলছে নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’। আর সেই সূত্রেই টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমোর ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে  দিতিপ্রিয়ার নতুন লুক ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল।

দিতিপ্রিয়া জানিয়েছেন, আপাতত শুধু লুক সেটের কাজ হয়েছে, ধারাবাহিকের শুটিং এখনও শুরু হয়নি। ‘মনসামঙ্গল’ অন্য ধারাবাহিকের থেকে আলাদা হতে চলেছে। সাধারণত মা মনসার নেতিবাচক দিকটাই বেশিরভাগ গল্পে দেখানো হয়েছে। কিন্তু এই ধারাবাহিকে দেবীর ইতিবাচক দিকগুলিও তুলে ধরার হবে। তাঁর মতে, বর্তমানে এই ধরনের গল্পের ধারাবাহিক দেখা যাচ্ছে না, তাই এই চরিত্রটি তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। 

এর আগে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানির চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। দর্শকের বিপুল ভালোবাসা কুড়িয়েছিলেন। সেই ধারাবাহিকের সিনেমা, সিরিজ নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। প্রায় তিন বছর বিরতির পর একটি রোম্যান্টিক ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরেছিলেন। তবে সহ-অভিনেতার সঙ্গে মতবিরোধের জেরে মাঝপথেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

এবার ফের স্টার জলসার ধারাবাহিকেই দেখা যাবে তাঁকে। ‘মনসামঙ্গল’-এ দেবী মনসার জীবনকে কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দিতিপ্রিয়ার কথায়, চরিত্রের রূপায়ণ অনেকটাই নির্ভর করবে গল্প এবং তাঁকে কীভাবে চরিত্রটি গড়ে তোলার সুযোগ দেওয়া হচ্ছে, তার উপর। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *