•
Home খেলা Abhishek Sharma: এখনও বিয়েই করেননি! তবু করবা চৌথে অভিষেককে নিয়ে এমন কাণ্ড, অবাক নেটপাড়া! 
খেলা

Abhishek Sharma: এখনও বিয়েই করেননি! তবু করবা চৌথে অভিষেককে নিয়ে এমন কাণ্ড, অবাক নেটপাড়া! 

Share
ছবি: সংগৃহীত
Share

কলকাতা: স্বামীর মঙ্গলকামনায় সারাদিন উপোস করে করবা চৌথ পালন করেন বহু মহিলা। বলিউডের একাধিক তারকাও সমাজমাধ্যমে নিজেদের করবা চৌথ পালনের ছবি ভাগ করে নিয়েছেন। কিন্তু এবার বিয়ে না করেই করবা চৌথের উদ্‌যাপনে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা! ফোনে তাঁর ছবি দেখেই নিয়ম মেনে উপোস ভাঙলেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে। 

২৬ বছর বয়সি ভারতীয় ওপেনার এখনও অবিবাহিত। বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে রয়েছেন অভিষেক। মাঠে তাঁর পারফরম্যান্স বরাবরই নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। ২২ গজের ময়দানে ঝোড়ো ব্যাটিং করে চর্চায় রয়েছেন অভিষেক। কিন্তু মাঠের বাইরেও ক্রমশ তাঁর জনপ্রিয়তা বাড়ছে। ক্রিকেটের খোঁজখবর নিয়মিত রাখেন না, এমন অনেক মহিলার কাছেও অভিষেক এখন পছন্দের তারকা। অভিষেকের প্রেমজীবন নিয়ে দর্শকের নানা জল্পনা থাকলেও প্রকাশ্যে কিছুই নিশ্চিত করেননি তিনি। এরই মধ্যে করবা চৌথের একটি ভিডিও তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু করিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে করবা চৌথের নিয়ম পালন করছেন এক তরুণী। ফোনে খোলা রয়েছে অভিষেকের ছবি। তাঁকে স্বামীর মতো করেই প্রণাম করছেন তিনি। পাশাপাশি, ধর্মীয় রীতি মেনে দেবতার উদ্দেশ্যে জলও নিবেদন করেন। তরুণীর এক বন্ধু সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নেন। তার পর থেকেই দ্রুত চর্চায় চলে আসে ভিডিয়ো ক্লিপটি। 

ক্রিকেটের ময়দানেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিষেক। বুধবার টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় সতীর্থ ঈশান কিষানকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে পিছনে ফেলে প্রথমবার শীর্ষস্থান দখল করেছিলেন অভিষেক। তবে, এবার মাঠের বাইরের এক ভাইরাল ভিডিওর মাধ্যমে ফের শিরোনামে ভারতীয় তারকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *