•
Home Top-News শীতের মাঝে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আকবান’! বঙ্গে কি ফের দুর্যোগের কালো মেঘ?
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

শীতের মাঝে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আকবান’! বঙ্গে কি ফের দুর্যোগের কালো মেঘ?

Share
আগামী সপ্তাহেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আকবান’। ফাইল ছবি
Share

কলকাতা: বাংলাজুড়ে শীতের আমেজ বেশ ভালোই জেঁকে বসেছিল। গত দু’দিনে হুড়মুড়িয়ে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হওয়ায় জাঁকিয়ে শীতের অনুভূতি শুরু হয়েছিল। কিন্তু সেই স্বস্তির মেজাজে বড় বাধা হয়ে দাঁড়াতে চলেছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ, যা ইতিমধ্যে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সোমবার সন্ধ্যার মধ্যে এটি ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান, অতীতে অর্ণব বা মুরাসুরের মতোই এই ঘূর্ণিঝড় ‘আকভান’ মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে এবং বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মাঝে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

তবে এর প্রত্যক্ষ প্রভাব এড়িয়ে যাওয়া যাবে না বঙ্গেও। আগামী বুধবার থেকেই আবহাওয়া সম্পূর্ণ বদলে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার এক-দু’জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উপকূলের এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়াতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের উইকেন্ডের আনন্দ মাটি করে দিতে পারে।

আরও পড়ুন: মুম্বই থেকে চণ্ডীগড় পাক নাশকতার ছক বানচাল, গ্রেফতার তিন

এদিকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট বাড়লেও, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরের পাঁচ জেলার আবহাওয়া আপাতত সম্পূর্ণ শুষ্কই থাকবে। তবে রবি ও সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সাইক্লোনের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সময়ে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে। উল্লেখ্য, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। শীতের আমেজে হঠাৎ এই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সকলের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *