•
Home Top-News বাড়ি ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ! ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, প্রশ্ন তুলতেই এল চরম নির্দেশ!
Top-Newsদেশ

বাড়ি ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ! ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, প্রশ্ন তুলতেই এল চরম নির্দেশ!

Share
হিডেন স্টোরিজ নিউজ
সোনম ওয়াংচুক। ফাইল ছবি
Share

লেহ: লাদাখের পরিবেশকর্মী তথা বিশিষ্ট জলবায়ু আন্দোলনের নেতা সোনম ওয়াংচুককে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক শোরগোল। লাদাখের লেহতে অবস্থিত তাঁর বাড়ির চারপাশে বর্তমানে মোতায়েন করা হয়েছে কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। প্রশাসনের দাবি, শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই আগামী ৬০ দিনের জন্য তাঁকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ আসার আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে সোনম নিজেই দাবি করেছিলেন যে তাঁকে কার্যত বন্দি করে রাখা হয়েছে এবং বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।

আসলে আগামী ডিসেম্বর মাসে লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তীব্র শীতের মাঝেই এই নির্বাচন করানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছেন সোনম ওয়াংচুক সহ একাধিক আঞ্চলিক নেতা। তাঁদের জোরালো দাবি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে লাদাখবাসীর উপর। এই অন্যায়ের বিরুদ্ধে তাঁরা যখন শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা করছিলেন, ঠিক তখনই পুলিশ তাঁদের গৃহবন্দি করে। সোনমের স্পষ্ট অভিযোগ, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই তাঁকে এই খেসারত দিতে হচ্ছে।

আরও পড়ুন: ভারতের নাগাল থেকে চিরতরে বাইরে ললিত মোদী!

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনম ওয়াংচুককে আগামী দুই মাসের জন্য ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে এবং এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের জনসভা বা মিছিলে অংশ নিতে পারবেন না। পুলিশের বিশেষ রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। উল্লেখ্য, ২০১৯ সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথমবার সেখানকার স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট ১০০টি আসনে নির্বাচন হতে চলেছে। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

শুরু থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে লাদাখবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল, যার নেতৃত্বে ছিলেন সোনম নিজে। তবে প্রশাসন ডিসেম্বর মাসেই ভোট করানোর সিদ্ধান্তে অনড় রয়েছে। প্রশাসনের যুক্তি, নতুন অর্থবর্ষের বাজেট প্রস্তুত করার জন্য নবনির্বাচিত পরিষদগুলিকে যাতে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস সময় দেওয়া যায়, তার জন্যই এই নির্বাচন যথাসময়ে করা জরুরি। অন্যদিকে, ভোটের দিনগুলিতে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে সমস্ত প্রয়োজনীয় বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন। কিন্তু জনপ্রিয় নেতার এই গৃহবন্দি হওয়ার ঘটনায় পরিস্থিতি যে আরও উত্তপ্ত হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *