•
Home Top-News দু’সপ্তাহেই বাজিমাত! বক্স অফিসে রেকর্ড রণবীরের ‘রামায়ণ’-এর
Top-Newsবিনোদন

দু’সপ্তাহেই বাজিমাত! বক্স অফিসে রেকর্ড রণবীরের ‘রামায়ণ’-এর

Share
Hidden Stories News
রেকর্ড গড়ল 'রামায়ণ'! ছবি: সংগৃহীত
Share

মুম্বই: মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে রণবীর কাপুরের ‘রামায়ণ’। দু’সপ্তাহ পেরিয়ে গেলেও সেই উন্মাদনা কমেনি। বরং ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছ এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। তাঁর ছবির সাফল্যই এখন চর্চার কেন্দ্রে। বিপুল অঙ্কের ব্যবসাই নয়, আয়ের নিরিখে একাধিক জনপ্রিয় ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ’। আদিত্য ধরের ‘ধুরন্ধর পার্ট ১’ মুক্তির পর আয়ের যে রেকর্ড গড়েছিল, তাকেও ছাপিয়ে গিয়েছে এই মহাকাব্যিক ছবি।  

সূত্রের খবর, মুক্তির ১৪ দিনেই বিশ্বজুড়ে ছবির মোট গ্রস কালেকশন ১,৫১৯.০৫ কোটি টাকা দাঁড়িয়েছে। দ্বিতীয় সপ্তাহের শেষেও ছবির ব্যবসায় ভাটা পড়েনি। ১৪তম দিনে দেশের প্রেক্ষাগৃহে মোট ২২,২৮৯টি শো থেকে নেট আয় হয়েছে ২৩.২০ কোটি টাকা। তবে আয়ের পরিসংখ্যানে বিশেষভাবে নজর কেড়েছে মালয়ালম সংস্করণ। এই সংস্করণ থেকেই আয় হয়েছে ১৬.৫০ কোটি টাকা। অন্যদিকে হিন্দি ও কন্নড় সংস্করণ থেকে ১.৬৫ কোটি টাকা করে আয় হয়েছে। 

আরও পড়ুন: করণের ধর্মা প্রোডাকশনে উইলিয়াম-কেট, নজর কাড়ল করিনার সাজও!

তামিল সংস্করণের ঝুলিতে ১.৬০ কোটি এবং তেলুগু সংস্করণ থেকে আয়ের পরিমাণ ১.৩০ কোটি টাকা। বিদেশের বাজার থেকেও ছবিটি ওই দিন ৮ কোটি টাকার ব্যবসা করেছে। সব মিলিয়ে ভারতে ১৪ দিনে নেট কালেকশন ৮৪৪.৪০ কোটি এবং গ্রস কালেকশন ১,০০৯.০৫ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে ছবির মোট গ্রস আয় হয়েছে ৫১০ কোটি টাকা।

দক্ষিণ ভারতের বাজারেও বিশেষভাবে নজির গড়েছে ‘রামায়ণ’। কেরলের বক্স অফিসে ৫০ কোটি টাকা গ্রস আয়ের মাইলফলক ছুঁয়েছে। এর আগে এই তালিকায় এগিয়ে ছিল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। যএই ছবির আয় ছিল ১৯.২৫ কোটি টাকা। সেই অঙ্ককে পিছনে ফেলে দিয়েছে রণবীর কাপুরের ‘রামায়ণ’। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতেও ‘রামায়ণ’-এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।  

বাল্মীকির মহাকাব্য অবলম্বনে দু’টি পর্বে তৈরি হয়েছে ‘রামায়ণ’। রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে দেখা গিয়েছে। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সীতা হরণ থেকে রাম-রাবণের যুদ্ধ, মহাকাব্যের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ছবিতে উঠে এসেছে।

এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং হ্যান্স জিমার। ৫ নভেম্বর, ২০২৬-এ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে প্রথম পর্ব। প্রথম ছবির এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় পর্ব ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *