•
Home Top-News স্কুলে চলছে টেস্ট, মাধ্যমিকের দিন জানে না পড়ুয়ারা!
Top-Newsপশ্চিমবঙ্গ

স্কুলে চলছে টেস্ট, মাধ্যমিকের দিন জানে না পড়ুয়ারা!

Share
Hidden Stories News
পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে পরীক্ষার্থীদের জন্য এল বড় খবর। জনগণনার কাজের কারণে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে পারে। কিন্তু নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রায় ১৫ দিন পিছিয়ে গিয়েছে পরীক্ষার দিন।  আগামী ২ মার্চ থেকে শুরু হতে পারে পরীক্ষা। চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত। 

অন্যদিকে মাধ্যমিক শেষ হওয়ার দু’দিন পর অর্থাৎ ১৮ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা চলতে পারে ১২ এপ্রিল পর্যন্ত। যদিও সম্ভাব্য দিন জানা গেলেও, এই সূচিই চূড়ান্ত নয়। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হচ্ছে। জনগণনার কাজ এবং সকল পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষার দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: মেডিক্যাল-তাণ্ডবে নকশালদের হাত, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

কেন পিছোচ্ছে মাধ্যমিক?  

জানা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে পারে। এই প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি চলবে সংশোধনের কাজও। সবকিছু মিলিয়ে জনগণনা সংক্রান্ত পুরো প্রক্রিয়া চলতে পারে আগামী ৫ মার্চ। জানা যাচ্ছে, এই কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রশাসনিক বিষয় বিবেচনা করেই পরীক্ষার সময়সূচিতে বদলের প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। সেই অনুযায়ী সকল প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। কিন্তু নতুন প্রস্তাবিত নির্দেশিকায় পরীক্ষার সময় প্রায় ১৫ দিন পিছিয়ে যাচ্ছে। শুধু দিনক্ষণ নয়, বদলের সম্ভাবনা রয়েছে পরীক্ষার সময়েও। প্রস্তাবিত সূচি অনুযায়ী, সকালের পরিবর্তে বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলতে পারে।

অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, মাধ্যমিক শেষ হওয়ার দু’দিন পর থেকেই উচ্চমাধ্যমিক শুরু হতে পারে। তবে এটিই চূড়ান্ত নিদেশিকা নয়। দুই পরীক্ষার সূচিই এখন অনুমোদনের অপেক্ষায়। ইতিমধ্যেই নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *