•
Home Top-News বক্স অফিসে রেকর্ড ‘রামায়ণ’-এর! রণবীরের ‘রাম’-এ মুগ্ধ অমিত শাহ
Top-Newsবিনোদন

বক্স অফিসে রেকর্ড ‘রামায়ণ’-এর! রণবীরের ‘রাম’-এ মুগ্ধ অমিত শাহ

Share
'রামায়ণ'-এর টিমের সঙ্গে সাক্ষাৎ করলেন অমিত শাহ। ছবি: সংগৃহীত
Share

মুম্বই: পর্দায় রামের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রণবীর কাপুর। এবার সেই ‘রামায়ণ’-এর সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছাবার্তা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পরিচালক নীতেশ তিওয়ারি, ছবির প্রযোজক নমিত মালহোত্রা, রণবীর কাপুর-সহ গোটা টিম। ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক সিনেমার পরিসরে তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

বাণিজ্য সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম দিকে বক্স অফিসে খুব একটা এগোতে পারেনি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। কিন্তু ধীরে ধীরে আয়ের অঙ্ক বাড়তে থাকে।  মাত্র ২১ দিনেই বিশ্বজুড়ে ১৭৫৫.৬০ কোটি টাকার ব্যবসা করেছে ‘রামায়ণ’। অন্যদিকে, ‘পুষ্পা ২’-এর বিশ্বব্যাপী মোট আয় ছিল প্রায় ১৭৪২.১০ কোটি টাকা। ‘পুষ্পা’র মতো দক্ষিণী সিনেমাকে পিছনে ফেলে আন্তর্জাতিক বাজারে নতুন নজির তৈরি করেছে ছবিটি। ভারতীয় ছবির বিশ্বব্যাপী আয়ের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রণবীরের এই ছবি। সামনে রয়েছে ‘বাহুবলী ২’, ‘ধুরন্ধর ২’ এবং আমির খানের ‘দঙ্গল’।

আরও পড়ুন: ভারতে চলবে না পাক কনটেন্টে, নেটফ্লিক্সকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

বক্স অফিস ছাড়াও ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ২০২৭ সালের অস্কারে ‘সেরা ভিজ্যুয়াল এফেক্টস’ বিভাগের শেষ ২০টি সম্ভাব্য ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’। এই সাফল্যের মাঝেই বুধবার দিল্লির গুরুদ্বার বাংলা সাহিবে গিয়েছিলেন রণবীর কাপুর, নীতেশ তিওয়ারি এবং নমিত মালহোত্রা। সেখান থেকেই অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যোগ দেন গোটা টিম।

স্বরাষ্ট্রমন্ত্রীর সুঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, সীতা চরিত্রের অভিনেত্রী সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-প্রযোজক নিরাজ সাংঘাই। সূত্রের খবর, ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য গোটা দলের প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী। রামায়ণের ইতিহাস, সাংস্কৃতিক গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে অমিত শাহের আগ্রহও মুগ্ধ করেছে নির্মাতাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *