•
Home Top-News বদলে যাচ্ছে কলকাতা! মুছে যাচ্ছে লেনিন-মার্কস, স্ট্র্যান্ড রোড এবার সম্রাট শশাঙ্কের নামে?
Top-Newsকলকাতা

বদলে যাচ্ছে কলকাতা! মুছে যাচ্ছে লেনিন-মার্কস, স্ট্র্যান্ড রোড এবার সম্রাট শশাঙ্কের নামে?

Share
হিডেন স্টোরিজ নিউজ
একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলে যেতে পারে। ফাইল ছবি
Share

কলকাতা: শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলানোর পথে বড় পদক্ষেপ নিল রাজ্য গঠিত নাম বদল কমিটি। প্রথম দফায় কলকাতার মোট ১৬টি রাস্তার নাম পরিবর্তন করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার রাস্তা থেকে লেনিন ও কার্ল মার্কসের মতো বিদেশি নাম মুছে ফেলা হবে। পাশাপাশি স্ট্র্যান্ড রোডের নাম সম্রাট শশাঙ্কের নামে এবং বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অথবা সত্যেন্দ্রনাথ বসুর নামে করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

এদিন কলকাতা পুরসভায় নাম বদল কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ সদস্যের কমিটির প্রথম বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, পুর-কমিশনার স্মিতা পান্ডে এবং তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, বাংলার ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন বিদেশি নাম আর রাখা হবে না। লেনিন ও হো চি মিন সরণি-সহ একাধিক নাম পরিবর্তনের ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ৩০ হাজার থেকে এক লাখে লাফ! ডেঙ্গুর তথ্য লুকোনোর অভিযোগে তোলপাড়..

কমিটি সূত্রে খবর, ভারতের ইতিহাস ও সংস্কৃতিতে অবদান রাখা মণীষী ও বিশিষ্টদের নামেই নতুন নামকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রস্তাবিত নামগুলি ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বিশেষজ্ঞদের সম্মতির পর নাম চূড়ান্ত করে রাজ্য সরকারের দপ্তরে পাঠানো হবে এবং সেখান থেকে বিধানসভায় প্রস্তাব আনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেয়ারম্যান কার্তিক মহারাজ জানান, সাধারণ মানুষও উপযুক্ত যুক্তিসহ নাম পরিবর্তনের প্রস্তাব দিতে পারবেন। অন্যদিকে কমিটির সদস্য তথাগত রায় স্পষ্ট করেন, এই কমিটির আওতা শুধুমাত্র কেএমডিএ এলাকাতেই সীমাবদ্ধ। এর আগে পালাবদলের পর সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার নজির তৈরি হয়েছিল, এবং সেই ধারা মেনেই এবার শহরের একঝাঁক রাস্তার নতুন নামকরণের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *