25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home লাইফস্টাইল Kali Puja 2026: দীপাবলির কাজুবরফিতে রুপোলি তবক আসল তো? কেনার আগে চিনে নিন ভেজাল ধরার উপায়! 
লাইফস্টাইল

Kali Puja 2026: দীপাবলির কাজুবরফিতে রুপোলি তবক আসল তো? কেনার আগে চিনে নিন ভেজাল ধরার উপায়! 

Share
দীপাবলিতে মিষ্টি কেনার আগে সাবধান! সংগৃহীত ছবি।
Share

কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো শেষ। কিন্তু উৎসবের আবহ এখনও কাটেনি। আর ক’দিন পরেই দীপাবলি, তারপর কালীপুজো ও ভাইফোঁটা। দীপাবলিতে চারিদিক আলোয় সেজে উঠবে। ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি  উৎসবের আয়োজনে থাকবে নানা রকম মিষ্টিও। কাজুর বরফি থেকে রুপোলি তবকে মোড়া সন্দেশ, মিষ্টির দোকানগুলিতে এখন থেকেই বাড়ছে আকর্ষণ। কিন্তু মিষ্টিমুখ করার আগে একটি বিষয় মাথায় রাখা জরুরি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মিষ্টির গায়ে যে রুপোলি আবরণ দেখে এতটা আকর্ষণ তৈরি হয়, সেটি আদৌ খাবারের উপযোগী তো?

মিষ্টির সৌন্দর্য বাড়াতে কাজুর বরফি থেকে শুরু করে বিভিন্ন সন্দেশে রুপোলি তবক ব্যবহার করা হয়। যদি এগুলি খাঁটি রুপোর বদলে অনুপযুক্ত ধাতু দিয়ে তৈরি হয়, তা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর থেকে শরীরে প্রবেশ করতে পারে  সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই দীপাবলির বাজারে শুধু সাজসজ্জা দেখে মিষ্টি কিনবেন না। তবকের গুণমান সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।

রুপোলি তবক আসল কি না, বুঝবেন কীভাবে? আঙুল দিয়ে ঘষে দেখুন বা আগুনে পুড়িয়ে পরীক্ষা করার মতো নানা ঘরোয়া পদ্ধতির কথা শোনা যায়। কিন্তু এই পরীক্ষাগুলি নির্ভরযোগ্য নয়। তবক গুঁড়িয়ে যাওয়া, কুঁচকে যাওয়া কিংবা রং বদলে যাওয়ার মতো লক্ষণ দেখে তার উপাদান নিশ্চিত করা সম্ভব নয়। তাই এই ধরনের পরীক্ষার উপর ভরসা করবেন না। ভালো জায়গা থেকেই মিষ্টি কিনুন।

দীপাবলির জন্য মিষ্টি কিনতে গেলে দোকানের পরিচ্ছন্নতা এবং খাবার সংরক্ষণের পদ্ধতিও নজরে রাখুন। প্যাকেটজাত মিষ্টির ক্ষেত্রে FSSAI লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের নাম, উপাদান ও মেয়াদ সংক্রান্ত সকল তথ্য দেখে নিন। মিষ্টির গুণমান নিয়ে সন্দেহ হলে তা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *