•
Home বিনোদন Prasenjit Chatterjee: বলিউডেই অভিষেক প্রসেনজিৎ-পুত্রের?
বিনোদন

Prasenjit Chatterjee: বলিউডেই অভিষেক প্রসেনজিৎ-পুত্রের?

Share
হিডেন স্টোরিজ নিউজ
মোহিত সুরির সঙ্গে দেখা করে মিটিং প্রসেনজিৎপুত্র মিশুকের। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: বাবা টলিউড কাঁপিয়েছেন, এবার কি ছেলের পালা? তাও আবার সরাসরি বলিউডে! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুককে ঘিরে এখন এমনই জল্পনা নেটপাড়ায়। ‘সাইয়ারা’র পরিচালক মোহিত সুরির সঙ্গে সাক্ষাৎ, আর তারপর বাবাকে বিশেষ ধন্যবাদ! তাহলে কি বড় পর্দায় নতুন ইনিংস শুরু করার প্রস্তুতি নিচ্ছেন প্রসেনজিৎ-পুত্র?

সম্প্রতি মোহিত সুরির পরিচালনায় মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এই ছবির হাত ধরেই রাতারাতি পরিচিতি পান নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের অভিনয় যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনই প্রশংসা পেয়েছে পরিচালকের কাজও। তাই এমন একজন সফল পরিচালকের সঙ্গে মিশুকের সাক্ষাৎ ঘিরে যে কৌতূহল তৈরি হবে, সেটাই স্বাভাবিক।

অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হওয়ার কারণে মিশুককে নিয়ে দর্শকদের আগ্রহ নতুন কিছু নয়। অনেকেই জানতে চান, বাবার মতো অভিনয়ের জগতে পা রাখবেন কি না তিনি। আর যদি রাখেন, তাহলে টলিউড নাকি বলিউড, কোন ইন্ডাস্ট্রিতে শুরু হবে তাঁর যাত্রা? তবে বাবার পরিচয় থাকলেও নিজের আলাদা পরিচিতি তৈরি করাটাই যে কোনও নতুন শিল্পীর কাছে বড় চ্যালেঞ্জ।

তবে কি বাবার হাত ধরেই এবার বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন মিশুক? নাকি মোহিত সুরির সঙ্গে এই সাক্ষাৎ শুধুই ব্যক্তিগত পরিচয় বা সৌজন্য বিনিময়? আপাতত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে এখনই তাঁর বলিউড অভিষেক নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ‘সাইয়ারা’র পরিচালকের সঙ্গে এই সাক্ষাৎ যে মিশুককে নিয়ে নতুন করে কৌতূহল বাড়িয়েছে, তা বলাই যায়। এবার দেখার, ভবিষ্যতে সত্যিই বড় পর্দায় নতুন ভূমিকায় দেখা যায় কি না প্রসেনজিৎ-পুত্রকে!

আরও পড়ুন: রাতের অন্ধকারে কী ঘটেছিল? সকালে বাথরুম থেকে উদ্ধার ‘কাঁটে’ পরিচালকের নিথর দেহ!

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *