•
Home Top-News Sanjay Gupta: রাতের অন্ধকারে কী ঘটেছিল? সকালে বাথরুম থেকে উদ্ধার ‘কাঁটে’ পরিচালকের নিথর দেহ! 
Top-Newsবিনোদন

Sanjay Gupta: রাতের অন্ধকারে কী ঘটেছিল? সকালে বাথরুম থেকে উদ্ধার ‘কাঁটে’ পরিচালকের নিথর দেহ! 

Share
প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্তা। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: উৎসবের আবহ কাটতে না কাটতেই ফের বলিউডে শোকের ছায়া। অপরাধ, অ্যাকশন আর টানটান উত্তেজনার গল্পে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছিলেন সঞ্জয় গুপ্তা। কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ থেকে ‘মুম্বই সাগা’-এর মতো একাধিক ছবির পরিচালনা করেছিলেন তিনি। সেই পরিচালকের আকস্মিক মৃত্যুর খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে পরিচালক বাথরুমে পড়ে গিয়েছিলেন। মাথায় চোট পান। পরের দিন সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে হৃদরোগের সম্ভাবনার কথা বলা হলেও, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন সিনেমা ক্রিটিক সুমিত কাদেল ও পরিচালক অশ্বিনী চৌধুরী, অশোক পণ্ডিত ৷ 

বিনোদন দুনিয়ায় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সঞ্জয় গুপ্তা। তাঁর মধ্যে উল্লেখযোগ্য ‘আতিশ’, ‘রাম শাস্ত্র’, ‘জং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘দস কাহানিয়াঁ’, ‘জজবা’ এবং ‘মুম্বই সাগা’। বিভিন্ন ধরনের অ্যাকশন ও অপরাধকেন্দ্রিক গল্পকে বড় পর্দায় তুলে ধরার ক্ষেত্রে তাঁর নিজস্ব ধরন ছিল। বাণিজ্যিক ছবিতেও দর্শকের জন্য উত্তেজনা ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। পরিচালক ছাড়াও, ছবির প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন সঞ্জয়। ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’ এবং ‘অ্যাসিড ফ্যাক্টরি’র মতো ছবির প্রযোজনা করেছেন। বলিউডের একাধিক পরিচিত অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। 


ব্যক্তিগত জীবনেও নানারকম ওঠাপড়ার সাক্ষী থেকেছেন সঞ্জয় গুপ্তা। কয়েক বছর আগে পুনে থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন বলে জানা যায়। সেই অভিজ্ঞতা পেরিয়ে আবার কাজে ফিরেছিলেন পরিচালক। তবে তাঁর আকস্মিক মৃত্যুর খবর ঘিরে ইতিমধ্যেই গোটা বিনোদন দুনিয়ায়  শোকের আবহ। তাঁর তৈরি ছবিগুলিই দর্শকের কাছে থেকে যাবে তাঁর কাজের স্মারক হয়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *