•
Home লাইফস্টাইল শীত পড়তেই সর্দি-কাশির ঝামেলা? রান্নাঘরেই আপনার উইন্টার কেয়ার!
লাইফস্টাইল

শীত পড়তেই সর্দি-কাশির ঝামেলা? রান্নাঘরেই আপনার উইন্টার কেয়ার!

Share
Hidden Stories News
গলাব্যথা থেকে চটজলদি মুক্তি
Share

কলকাতা: শীতের আমেজ পড়তে না পড়তেই ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশির সমস্যা দেখা দিচ্ছে। হালকা ঠান্ডা লাগা থেকে শুরু করে গলা খুসখুস, কাশি সব মিলিয়ে নাজেহাল অবস্থা অনেকেরই। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে না পারায় বাড়ছে নানা রকম অস্বস্তি। ফলে সারাদিনের কাজকর্মও ব্যাহত হচ্ছে।

তবে এই সময় গলার অস্বস্তি ও কাশি থেকে সাময়িক স্বস্তি পেতে ভরসা রাখতে পারেন রান্নাঘরের পরিচিত উপাদান আদার উপর। আদায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান গলার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। এর জন্য প্রথমে এক টুকরো আদা ভালো করে কুচিয়ে নিন। তারপর সেই কুচি থেকে চিপে আদার রস বের করে নিন। এবার আদার রস সামান্য গরম করে তার সঙ্গে অল্প মধু মিশিয়ে খেতে পারেন।

পাশাপাশি সর্দি-কাশির অস্বস্তি কমাতে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন। যেমন, দিনের কিছু সময় অন্তর হালকা গরম জল পান করুন। এতে গলার শুষ্কতা কমতে পারে। গলায় ব্যথা বা খুসখুস করলে কুসুম গরম জলে সামান্য নুন মিশিয়ে গার্গল করতে পারেন। নাক বন্ধ থাকলে স্যালাইন ন্যাজাল স্প্রে ব্যবহার করেও আরাম পেতে পারেন। সেই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সবথেকে জরুরি। শরীরকে সুস্থ রাখতে এই সময় জল, স্যুপের মতো তরল খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন: রুটি বানানোর পরই শক্ত হয়ে যাচ্ছে? নরম রাখতে মেনে চলুন এই উপায়গুলি!

এছাড়াও ঘরের পরিবেশ পরিষ্কার রাখুন এবং ধুলোবালি ও ধোঁয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে পারেন। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাসও সংক্রমণ ছড়ানো আটকাতে সাহায্য করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *