•
Home বিনোদন ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কাটল ধোঁয়াশা! রণবীর-আলিয়ার ছবির সিক্যুয়েল নিয়ে কী জানালেন অয়ন?
বিনোদন

‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কাটল ধোঁয়াশা! রণবীর-আলিয়ার ছবির সিক্যুয়েল নিয়ে কী জানালেন অয়ন?

Share
‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কী জানালেন অয়ন? ছবি: সংগৃহীত
Share

মুম্বই: রণবীর-আলিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েল কি আসতে চলেছে? প্রথম ছবি মুক্তির পর থেকেই অনুরাগীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কখনও শোনা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ এগোচ্ছে। আবার কখনও তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এবার সেই পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ছবির দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা রয়েছে। তবে আগের বারের তুলনায় এবার ভারতীয় সংস্কৃতি, পুরাণের সঙ্গে গল্পের যোগ আরও গভীর করতে চান তিনি।

২০২২ সালে রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ মুক্তি পেয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনের মতো অভিনেতাদের। পাশাপাশি ছবিতে বিশেষ উপস্থিতি ছিল শাহরুখ খানেরও। ভারতীয় পুরাণ এবং কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছিল ছবির নিজস্ব জগৎ ‘অ্যাস্ট্রাভার্স’। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

আরও পড়ুন: রাহুলের মন্তব্যের রেশ, রাজীব-সনিয়ার স্মৃতি উসকে দিলেন রীতেশ!

সম্প্রতি এক অনুষ্ঠানে ব্রহ্মাস্ত্র নিয়ে কথা বলেন অয়ন। তাঁর মতে, ছবির কিছু বিষয় দর্শকের ভাল লেগেছিল, আবার কিছু জায়গা দেখে দর্শকরা হতাশ হয়েছেন। দর্শকের সমালোচনাকেই তিনি গুরুত্ব দিতে চান। কোনও ছবি দর্শকের পছন্দ না হওয়ার পিছনে নির্দিষ্ট কারণ থাকে। সেই প্রতিক্রিয়া বুঝে পরবর্তী কাজ আরও ভাল করা প্রয়োজন। প্রথম ছবির ভাবনায় হলিউডের প্রভাব ছিল বলেই স্বীকার করেছেন অয়ন। ‘হ্যারি পটার’ কিংবা ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এর মতো ছবিগুলি তাঁকে অনুপ্রাণিত করেছিল। প্রথমে ছবির নাম ‘ড্রাগন’ রাখার পরিকল্পনা ছিল। পরে তা বদলে ‘ব্রহ্মাস্ত্র’ করা হয়।


‘ব্রহ্মাস্ত্র’ তৈরির শুরু থেকেই অয়ন তিনটি ছবির পরিকল্পনা করেছিলেন। দ্বিতীয় পর্বের নামও ঠিক করা হয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু – দেব’। কিন্তু বাজেটের কারণে প্রথম ছবির সঙ্গে দ্বিতীয় পর্বের শুটিং করা সম্ভব হয়নি। তাই প্রথম পর্বের ফলাফল ও দর্শকের প্রতিক্রিয়া দেখেই ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে পরবর্তী পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *