•
Home পশ্চিমবঙ্গ চাকদহে মতুয়া নেতার বাড়িতে তাণ্ডব, স্ত্রীকে ধর্ষণ ও দুই শিশুকে হেনস্তার অভিযোগ
পশ্চিমবঙ্গTop-News

চাকদহে মতুয়া নেতার বাড়িতে তাণ্ডব, স্ত্রীকে ধর্ষণ ও দুই শিশুকে হেনস্তার অভিযোগ

Share
হিডেন স্টোরিজ নিউজ
মতুয়া নেতার বাড়িতে তাণ্ডব
Share

চাকদহ: নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়িতে লুটপাট ও ভাঙচুরের পাশাপাশি ওই নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দম্পতির দুই নাবালিকা কন্যাকেও যৌন হেনস্তা করা হয়েছে। এই নারকীয় ঘটনার পর এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার রাত ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ ছয় থেকে সাত জনের একটি দুষ্কৃতী দল ওই মতুয়া নেতার বাড়িতে চড়াও হয়। তারা বাড়িঘর, মোটরবাইক এবং বাড়িতে রাখা একটি চারচাকা ম্যাটাডোরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপর গৃহকর্তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি দম্পতির আট বছর ও ছয় বছরের দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

আরও পড়ুন: আসানসোলে প্রতাপের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের, পায়ে গুলি লেগে গ্রেফতার সাইবার প্রতারক

নির্যাতিতার স্বামী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতা হওয়ায় তাঁর বাড়ির সামনে মতুয়া মহাসংঘের ব্যানার টাঙানো ছিল। অভিযোগ, সেই ব্যানারে থাকা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নির্যাতিতা বধূ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বারবার নারী সুরক্ষার কথা বলছেন, ধর্ষণের ঘটনায় কড়া বার্তা দিচ্ছেন এবং এনকাউন্টারের মতো ঘটনাও ঘটছে, তার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *