Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Thyroid Problem: থাইরয়েডে ওজন বাড়ছে? পুজোয় মুখ চালানোর জন্য স্ন্যাক্স হিসেবে কী রাখবেন, জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
Thyroid Problem: থাইরয়েডে ওজন বাড়ছে? পুজোয় মুখ চালানোর জন্য স্ন্যাক্স হিসেবে কী রাখবেন, জেনে নিন
ছবি সংগৃহীত

পুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেনাকাটা, ঘোরাঘুরি আর নানারকম পরিকল্পনা। ব্যস্ততায় অবশ্য খাওয়াদাওয়ার রুটিনেও আসে বদল। আবার প্যান্ডেলে ঘুরতে ঘুরতে মাঝেমধ্যেই কিছু একটা মুখ চালানোর ইচ্ছে হচ্ছে। থাইরয়েডের সমস্যা থাকলে এই সময়টা একটু সাবধানে চলা দরকার। বিশেষ করে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকলে স্ন্যাকস হিসেবে কী বেছে নিচ্ছেন, তার উপর নজর রাখা জরুরি।


বিস্কুট, চিপস, ভাজাভুজি কিংবা মিষ্টির বদলে এই সময় হাতের কাছে মাখানা রাখতে পারেন। ফক্স নাট বা লোটাস সিড নামে পরিচিত মাখানা পরিমাণমতো খেলে বেশ ভাল একটি স্ন্যাকস হতে পারে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ অনেকের জন্যই কঠিন হয়ে যায়। মাখানা কীভাবে খাচ্ছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। শুকনো ভেজে অল্প মশলা দিয়ে খান। কিন্তু স্বাদ বাড়াতে যদি প্রচুর ঘি, মাখন, নুন বা চিনি যোগ করেন, তা হলে ক্যালরিও বেড়ে যাবে। তাই পুজোর সময়ে মাখানা খেলেও ‘স্বাস্থ্যকর’ ভেবে ইচ্ছেমতো খেয়ে ফেলার ভুল করবেন না। অল্প পরিমাণে খাওয়াই ভাল।


মাখানায় ফাইবার, প্রোটিনের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও ক্যালশিয়ামের মতো পুষ্টি উপাদানও রয়েছে। তবে, জেনে রাখা ভালো যে মাখানা কোনও থাইরয়েডের ওষুধ নয়। এটি খেলেই থাইরয়েড হরমোন স্বাভাবিক হয়ে যাবে বা ওজন কমতে শুরু করবে, এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই চিকিৎসক যেভাবে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন, সেই সময়সূচি মেনে চলুন।

বিষয় : Durga Puja Thyroid Health Problem

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


Thyroid Problem: থাইরয়েডে ওজন বাড়ছে? পুজোয় মুখ চালানোর জন্য স্ন্যাক্স হিসেবে কী রাখবেন, জেনে নিন

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেনাকাটা, ঘোরাঘুরি আর নানারকম পরিকল্পনা। ব্যস্ততায় অবশ্য খাওয়াদাওয়ার রুটিনেও আসে বদল। আবার প্যান্ডেলে ঘুরতে ঘুরতে মাঝেমধ্যেই কিছু একটা মুখ চালানোর ইচ্ছে হচ্ছে। থাইরয়েডের সমস্যা থাকলে এই সময়টা একটু সাবধানে চলা দরকার। বিশেষ করে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকলে স্ন্যাকস হিসেবে কী বেছে নিচ্ছেন, তার উপর নজর রাখা জরুরি।বিস্কুট, চিপস, ভাজাভুজি কিংবা মিষ্টির বদলে এই সময় হাতের কাছে মাখানা রাখতে পারেন। ফক্স নাট বা লোটাস সিড নামে পরিচিত মাখানা পরিমাণমতো খেলে বেশ ভাল একটি স্ন্যাকস হতে পারে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ অনেকের জন্যই কঠিন হয়ে যায়। মাখানা কীভাবে খাচ্ছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। শুকনো ভেজে অল্প মশলা দিয়ে খান। কিন্তু স্বাদ বাড়াতে যদি প্রচুর ঘি, মাখন, নুন বা চিনি যোগ করেন, তা হলে ক্যালরিও বেড়ে যাবে। তাই পুজোর সময়ে মাখানা খেলেও ‘স্বাস্থ্যকর’ ভেবে ইচ্ছেমতো খেয়ে ফেলার ভুল করবেন না। অল্প পরিমাণে খাওয়াই ভাল।মাখানায় ফাইবার, প্রোটিনের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও ক্যালশিয়ামের মতো পুষ্টি উপাদানও রয়েছে। তবে, জেনে রাখা ভালো যে মাখানা কোনও থাইরয়েডের ওষুধ নয়। এটি খেলেই থাইরয়েড হরমোন স্বাভাবিক হয়ে যাবে বা ওজন কমতে শুরু করবে, এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই চিকিৎসক যেভাবে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন, সেই সময়সূচি মেনে চলুন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত