Hidden Stories (বাংলা)
Author Ads 1

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


Author Ads 2

আর জি কর কাণ্ডে তদন্ত নিয়ে নতুন অধ্যায়, অভয়ার বাবা-মায়ের দাবিতেই বদল অফিসার

আর জি কর কাণ্ডে ফের নতুন মোড়। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় বদলে গেল তদন্তকারী আধিকারিক। অভয়ার বাবা-মায়ের দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সীমা পাহুজার পরিবর্তে এবার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে।বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে মামলার ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সেখানে জানানো হয়, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আদালতে সেই তথ্য জানান সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত। অভয়ার বাবা-মায়ের অভিযোগ ছিল, সীমা পাহুজার নেতৃত্বে তদন্ত সঠিকভাবে এগোয়নি। উল্টে তদন্ত প্রভাবিত হয়েছে। তাঁদের আইনজীবী অমর্ত্য দে ও রাজদীপ হালদার আদালতে বলেন, আগের তদন্তকারীরা প্রকৃত তদন্ত করতে ব্যর্থ হয়েছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট শিফটে থাকা অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেও তিলোত্তমার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত, যাঁরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। [TECHTARANGA-POST:11367]রাজ্যে সরকার পরিবর্তনের পর আর জি কর মামলার তদন্তে নতুন করে গতি আসে। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত তিন সদস্যের নতুন সিট ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।

আর জি কর কাণ্ডে তদন্ত নিয়ে নতুন অধ্যায়, অভয়ার বাবা-মায়ের দাবিতেই বদল অফিসার
Author Ads 3
Author Ads 8