Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অগ্নিনিরাপত্তায় গাফিলতি? তারাপীঠের হোটেলকে ছাড়পত্র দেওয়া দমকল অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
অগ্নিনিরাপত্তায় গাফিলতি? তারাপীঠের হোটেলকে ছাড়পত্র দেওয়া দমকল অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
ছবি- সংগৃহীত

বীরভূমঃ তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ প্রশাসনের। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে ‘বিদেশিনী’ হোটেলকে ছাড়পত্র দেওয়া দমকল বিভাগের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর নাম অভয় চৌধুরী। সেই সময় তিনি তারাপীঠ ফায়ার স্টেশনের অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সাঁইথিয়া ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।


রবিবার রাতে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশাসনের সূত্রে খবর, অভয় চৌধুরী তারাপীঠ ফায়ার স্টেশনের দায়িত্বে থাকার সময়ই হোটেলটির ফায়ার অডিট হয়েছিল। এরপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাপীঠের ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর এই ঘটনায় হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও সতর্ক হয়েছে প্রশাসন।


বুধবার বীরভূম জেলা প্রশাসনের তরফে হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। পাশাপাশি বোলপুর পুরসভার তরফেও হোটেল মালিক ও ম্যানেজারদের নিয়ে আলাদা বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা। বৈঠকে শহরের সমস্ত হোটেলকে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বিভিন্ন হোটেলে পরিদর্শন চালানো হবে। সেই সময় কোনও গাফিলতি বা নিয়মভঙ্গ ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : Birbhum Trapith Hotels Fire Incident

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


অগ্নিনিরাপত্তায় গাফিলতি? তারাপীঠের হোটেলকে ছাড়পত্র দেওয়া দমকল অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
বীরভূমঃ তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ প্রশাসনের। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে ‘বিদেশিনী’ হোটেলকে ছাড়পত্র দেওয়া দমকল বিভাগের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর নাম অভয় চৌধুরী। সেই সময় তিনি তারাপীঠ ফায়ার স্টেশনের অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সাঁইথিয়া ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।রবিবার রাতে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশাসনের সূত্রে খবর, অভয় চৌধুরী তারাপীঠ ফায়ার স্টেশনের দায়িত্বে থাকার সময়ই হোটেলটির ফায়ার অডিট হয়েছিল। এরপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাপীঠের ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর এই ঘটনায় হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও সতর্ক হয়েছে প্রশাসন।বুধবার বীরভূম জেলা প্রশাসনের তরফে হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। পাশাপাশি বোলপুর পুরসভার তরফেও হোটেল মালিক ও ম্যানেজারদের নিয়ে আলাদা বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা। বৈঠকে শহরের সমস্ত হোটেলকে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বিভিন্ন হোটেলে পরিদর্শন চালানো হবে। সেই সময় কোনও গাফিলতি বা নিয়মভঙ্গ ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত