Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অনলাইন গেমে বন্ধুত্ব, দেখা করতে ৪৭৫ কিমি পাড়ি! ৩ নাবালকের কাণ্ড ফাঁস হল কীভাবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
অনলাইন গেমে বন্ধুত্ব, দেখা করতে ৪৭৫ কিমি পাড়ি! ৩ নাবালকের কাণ্ড ফাঁস হল কীভাবে?
ছবি সংগৃহীত

মোবাইল গেমে আলাপ হওয়া বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা। সেই টানেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে প্রায় ৪৭৫ কিলোমিটার পথ পাড়ি দিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তিন নাবালক। গঙ্গারামপুরে পৌঁছে লজে উঠেছিল তারা। কিন্তু গেমের বন্ধুদের সঙ্গে দেখা করার আগেই তাদের পরিকল্পনায় জল ঢেলে দিল লজকর্মীদের সন্দেহ।

জানা গিয়েছে, ওই তিন নাবালকের বয়স ১৫, ১৬ এবং ১৭ বছর। বেশ কয়েক মাস ধরে তারা অনলাইনে মোবাইল গেম খেলত। গেম খেলতে খেলতেই গঙ্গারামপুরের কয়েক জন কিশোরের সঙ্গে পরিচয় হয় তাদের। তারপর সামনাসামনি দেখা করার পরিকল্পনা তৈরি হয়। সেই পরিকল্পনা অনুযায়ী সোমবার বাড়িতে কাউকে না জানিয়েই পাঁশকুড়া থেকে বেরিয়ে পড়ে তিন জন। ট্রেনে কলকাতায় পৌঁছে সেখান থেকে তেভাগা এক্সপ্রেসে চেপে গঙ্গারামপুরে যায় তারা। রাত প্রায় ৯টা নাগাদ একটি লজে গিয়ে ওঠে। কিন্তু লজে ওঠার সময়ই সন্দেহ হয় কর্মীদের। পরিচয়পত্র চাইলে নথিপত্র দেখে তাঁরা বুঝতে পারেন, তিন জনই নাবালক। কথাবার্তাতেও ধরা পড়ে অসঙ্গতি। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন লজকর্মীরা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ সেখানে পৌঁছে তিন নাবালককে উদ্ধার করে। পরে তাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। 


ঘটনাটি ফের সামনে এনে দিয়েছে শিশুদের অনলাইন গেম ও স্মার্টফোন ব্যবহারের নিরাপত্তার প্রশ্ন। প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে, গেমের নেশা ও অনলাইন বন্ধুত্বের বিষয়টি বাবা-মায়ের নজরে রাখা জরুরি। অপরিচিত অনলাইন বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করতে যাওয়ার মতো সিদ্ধান্ত যে কতটা বিপজ্জনক হতে পারে, গঙ্গারামপুরের এই ঘটনাই তার বড় উদাহরণ।

বিষয় : GANGARAMPUR childsafety mobilegame onlinegaming onlinefriendship cybersafety

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


অনলাইন গেমে বন্ধুত্ব, দেখা করতে ৪৭৫ কিমি পাড়ি! ৩ নাবালকের কাণ্ড ফাঁস হল কীভাবে?

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
মোবাইল গেমে আলাপ হওয়া বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা। সেই টানেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে প্রায় ৪৭৫ কিলোমিটার পথ পাড়ি দিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তিন নাবালক। গঙ্গারামপুরে পৌঁছে লজে উঠেছিল তারা। কিন্তু গেমের বন্ধুদের সঙ্গে দেখা করার আগেই তাদের পরিকল্পনায় জল ঢেলে দিল লজকর্মীদের সন্দেহ।জানা গিয়েছে, ওই তিন নাবালকের বয়স ১৫, ১৬ এবং ১৭ বছর। বেশ কয়েক মাস ধরে তারা অনলাইনে মোবাইল গেম খেলত। গেম খেলতে খেলতেই গঙ্গারামপুরের কয়েক জন কিশোরের সঙ্গে পরিচয় হয় তাদের। তারপর সামনাসামনি দেখা করার পরিকল্পনা তৈরি হয়। সেই পরিকল্পনা অনুযায়ী সোমবার বাড়িতে কাউকে না জানিয়েই পাঁশকুড়া থেকে বেরিয়ে পড়ে তিন জন। ট্রেনে কলকাতায় পৌঁছে সেখান থেকে তেভাগা এক্সপ্রেসে চেপে গঙ্গারামপুরে যায় তারা। রাত প্রায় ৯টা নাগাদ একটি লজে গিয়ে ওঠে। কিন্তু লজে ওঠার সময়ই সন্দেহ হয় কর্মীদের। পরিচয়পত্র চাইলে নথিপত্র দেখে তাঁরা বুঝতে পারেন, তিন জনই নাবালক। কথাবার্তাতেও ধরা পড়ে অসঙ্গতি। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন লজকর্মীরা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ সেখানে পৌঁছে তিন নাবালককে উদ্ধার করে। পরে তাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। ঘটনাটি ফের সামনে এনে দিয়েছে শিশুদের অনলাইন গেম ও স্মার্টফোন ব্যবহারের নিরাপত্তার প্রশ্ন। প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে, গেমের নেশা ও অনলাইন বন্ধুত্বের বিষয়টি বাবা-মায়ের নজরে রাখা জরুরি। অপরিচিত অনলাইন বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করতে যাওয়ার মতো সিদ্ধান্ত যে কতটা বিপজ্জনক হতে পারে, গঙ্গারামপুরের এই ঘটনাই তার বড় উদাহরণ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত