Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাদা থেকে ফের গেরুয়া, ২৪ ঘণ্টাতেই বদলে গেল দেওয়াল! অ্যাকাডেমিতে কি রঙ নিয়েই রাজনৈতিক লড়াই?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
 সাদা থেকে ফের গেরুয়া, ২৪ ঘণ্টাতেই বদলে গেল দেওয়াল! অ্যাকাডেমিতে কি রঙ  নিয়েই রাজনৈতিক লড়াই?
ছবি সংগৃহীত

এক মাসে পরপর তিন বার রং বদলাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়াল। গেরুয়া রং নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরা অ্যাকাডেমির একাংশের দেওয়াল সাদা করে দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সেখানে পড়ল গেরুয়ার প্রলেপ। আর এই রংবদলকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি।

এদিন অ্যাকাডেমি চত্বরে দাঁড়িয়ে গেরুয়া রং নিয়ে সরব হন হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর বক্তব্য, “আকাডেমিতে কোনওমতে রাজনীতিকরণ চাই না। এখানে আর কোনও সিটুর স্লোগান চলবে না। আর লালঝান্ডা উড়বে না।”  রুদ্রনীলের মন্তব্যের পালটা বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি ‘অসভ্যতা’ করছে। অ্যাকাডেমিতে যে ধরনের ঘটনা ঘটছে, তার পরিণতি ভাল হবে না বলেও সতর্ক করেছেন তিনি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়ালে গেরুয়া রং নিয়ে বিতর্ক অবশ্য শুরু হয়েছিল গত মাসেই। ১২ জুলাই মূল গেটের পাশের টিকিট কাউন্টারে গেরুয়া রং করা হয়। পাশাপাশি সেখানে ভারতমাতার একটি ব্যানারও লাগানো হয়েছিল। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রাজনৈতিক রং লাগানোর অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন নাট্যকর্মীদের একাংশ। এমনকি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও তাঁরা অভিযোগ জানান। সেই সময় ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন শমীক।


কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরাই অ্যাকাডেমির একাংশের গেরুয়া রং বদলে সাদা করে দেন। ঘটনাস্থলে ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন-সহ অনেকে। পরিস্থিতি যাতে অপ্রীতিকর দিকে না যায়, তার জন্য হেস্টিংস থানার পুলিশও মোতায়েন ছিল। তার পরের দিনই ফের সেই দেওয়ালে গেরুয়া রং এবং ভারতমাতার ছবি ফিরে আসায় বিতর্ক আরও বেড়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দেওয়ালে কোন রং থাকবে, তা নিয়ে শুরু হওয়া এই টানাপোড়েন এখন রীতিমতো রাজনৈতিক সংঘাতে পরিণত হয়েছে।

বিষয় : BengalPolitics rudranilghosh academyoffinearts bikashranjanbhattacharya

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


সাদা থেকে ফের গেরুয়া, ২৪ ঘণ্টাতেই বদলে গেল দেওয়াল! অ্যাকাডেমিতে কি রঙ নিয়েই রাজনৈতিক লড়াই?

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
এক মাসে পরপর তিন বার রং বদলাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়াল। গেরুয়া রং নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরা অ্যাকাডেমির একাংশের দেওয়াল সাদা করে দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সেখানে পড়ল গেরুয়ার প্রলেপ। আর এই রংবদলকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি।এদিন অ্যাকাডেমি চত্বরে দাঁড়িয়ে গেরুয়া রং নিয়ে সরব হন হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর বক্তব্য, “আকাডেমিতে কোনওমতে রাজনীতিকরণ চাই না। এখানে আর কোনও সিটুর স্লোগান চলবে না। আর লালঝান্ডা উড়বে না।”  রুদ্রনীলের মন্তব্যের পালটা বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি ‘অসভ্যতা’ করছে। অ্যাকাডেমিতে যে ধরনের ঘটনা ঘটছে, তার পরিণতি ভাল হবে না বলেও সতর্ক করেছেন তিনি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়ালে গেরুয়া রং নিয়ে বিতর্ক অবশ্য শুরু হয়েছিল গত মাসেই। ১২ জুলাই মূল গেটের পাশের টিকিট কাউন্টারে গেরুয়া রং করা হয়। পাশাপাশি সেখানে ভারতমাতার একটি ব্যানারও লাগানো হয়েছিল। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রাজনৈতিক রং লাগানোর অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন নাট্যকর্মীদের একাংশ। এমনকি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও তাঁরা অভিযোগ জানান। সেই সময় ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন শমীক।কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরাই অ্যাকাডেমির একাংশের গেরুয়া রং বদলে সাদা করে দেন। ঘটনাস্থলে ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন-সহ অনেকে। পরিস্থিতি যাতে অপ্রীতিকর দিকে না যায়, তার জন্য হেস্টিংস থানার পুলিশও মোতায়েন ছিল। তার পরের দিনই ফের সেই দেওয়ালে গেরুয়া রং এবং ভারতমাতার ছবি ফিরে আসায় বিতর্ক আরও বেড়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দেওয়ালে কোন রং থাকবে, তা নিয়ে শুরু হওয়া এই টানাপোড়েন এখন রীতিমতো রাজনৈতিক সংঘাতে পরিণত হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত