Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে বড় ধাক্কা? ‘আসল তৃণমূল’ দ্বন্দ্বের মাঝেই হাই কোর্টের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে বড় ধাক্কা? ‘আসল তৃণমূল’ দ্বন্দ্বের মাঝেই হাই কোর্টের রায় বহাল
ছবি সংগৃহীত

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে দৈনন্দিন খরচ চালাতে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট শিবির। তবে সেই টাকা কীভাবে খরচ হচ্ছে, তার হিসাব রাখতে হবে কলকাতা হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে।


মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির পর শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, ৯ জুলাই কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই মামলায় হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেছিল। কালীঘাট শিবিরকে দৈনন্দিন প্রয়োজনে টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হলেও প্রতিটি খরচের হিসাব তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ ছিল। সেই ব্যবস্থাই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল ঋতব্রতপন্থী শিবির। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন এখনও নির্ধারণ করেনি কোন পক্ষকে ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শুধু তাই নয়, নির্বাচনের পর মাত্র ২০ দিনের মধ্যে অ্যাকাউন্টে প্রায় ৩৬০ কোটি টাকা ঢুকেছে বলেও আদালতে দাবি করা হয়। অ্যাকাউন্টের সংখ্যা, ব্যালান্স এবং লেনদেনের পূর্ণ তথ্য না দেওয়া নিয়েও আপত্তি জানানো হয়।


যদিও সেই আপত্তি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। কালীঘাট শিবিরের আবেদন যেমন পুরোপুরি মঞ্জুর হয়নি, তেমনই ঋতব্রতপন্থী শিবিরের আপত্তিও খারিজ হয়েছে। ফলে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী দৈনন্দিন খরচের জন্য টাকা ব্যবহারের সুযোগ থাকল কালীঘাট তৃণমূলের। কিন্তু প্রতিটি খরচের হিসাব থাকবে স্পেশাল অফিসারের নজরদারিতে।

বিষয় : Mamata Banerjee Supreme Court of India

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে বড় ধাক্কা? ‘আসল তৃণমূল’ দ্বন্দ্বের মাঝেই হাই কোর্টের রায় বহাল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে দৈনন্দিন খরচ চালাতে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট শিবির। তবে সেই টাকা কীভাবে খরচ হচ্ছে, তার হিসাব রাখতে হবে কলকাতা হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে।মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির পর শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, ৯ জুলাই কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই মামলায় হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেছিল। কালীঘাট শিবিরকে দৈনন্দিন প্রয়োজনে টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হলেও প্রতিটি খরচের হিসাব তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ ছিল। সেই ব্যবস্থাই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল ঋতব্রতপন্থী শিবির। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন এখনও নির্ধারণ করেনি কোন পক্ষকে ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শুধু তাই নয়, নির্বাচনের পর মাত্র ২০ দিনের মধ্যে অ্যাকাউন্টে প্রায় ৩৬০ কোটি টাকা ঢুকেছে বলেও আদালতে দাবি করা হয়। অ্যাকাউন্টের সংখ্যা, ব্যালান্স এবং লেনদেনের পূর্ণ তথ্য না দেওয়া নিয়েও আপত্তি জানানো হয়।যদিও সেই আপত্তি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। কালীঘাট শিবিরের আবেদন যেমন পুরোপুরি মঞ্জুর হয়নি, তেমনই ঋতব্রতপন্থী শিবিরের আপত্তিও খারিজ হয়েছে। ফলে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী দৈনন্দিন খরচের জন্য টাকা ব্যবহারের সুযোগ থাকল কালীঘাট তৃণমূলের। কিন্তু প্রতিটি খরচের হিসাব থাকবে স্পেশাল অফিসারের নজরদারিতে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত