Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপ! ভাসবে কলকাতা? কাঁপছে দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬
আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপ! ভাসবে কলকাতা? কাঁপছে দক্ষিণবঙ্গ
আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপ। ছবি-সংগৃহীত

কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি দ্রুত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ফের বড়সড় দুর্যোগের মুখে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত এই নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ভয়াবহ রূপ নেবে। এরপর সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার নাগাদ উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। যার জেরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে পরিস্থিতি মারাত্মক রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।  সোমবারেও তাণ্ডবের পূর্বাভাস, জারি সতর্কতাসাগরের এই রূদ্ররূপের কারণে গাঙ্গেয় উপকূল ও সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে এবং জলভাগে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার স্পর্শ করতে পারে। উত্তাল সমুদ্রের আশঙ্কায় মৎস্যজীবীদের জলে নামতে নিষেধ করা হয়েছে। রবিবার বেলার পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দ্রুত বড় পরিবর্তনের সম্ভাবনা রটেছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির জেরে আগেই 'কমলা সতর্কতা' জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও দিনভর ভারী বৃষ্টির সর্তকতা থাকছে।  কবে থামবে বৃষ্টি, কেমন থাকবে উত্তরবঙ্গ?  উপকূলীয় জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগ চললেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলে আশ্বস্ত করা হয়েছে। এমনকি বৃহস্পতিবার পর্যন্ত বড় কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত দুর্যোগের প্রভাব কিছুটা হালকা থাকবে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalWeather KOLKATAWEATHER RAINALERT HiddenStoriesNews KolkataRain SouthBengal DeepDepression

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৬ জুলাই ২০২৬


আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপ! ভাসবে কলকাতা? কাঁপছে দক্ষিণবঙ্গ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি দ্রুত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ফের বড়সড় দুর্যোগের মুখে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত এই নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ভয়াবহ রূপ নেবে। এরপর সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার নাগাদ উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। যার জেরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে পরিস্থিতি মারাত্মক রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।  সোমবারেও তাণ্ডবের পূর্বাভাস, জারি সতর্কতাসাগরের এই রূদ্ররূপের কারণে গাঙ্গেয় উপকূল ও সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে এবং জলভাগে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার স্পর্শ করতে পারে। উত্তাল সমুদ্রের আশঙ্কায় মৎস্যজীবীদের জলে নামতে নিষেধ করা হয়েছে। রবিবার বেলার পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দ্রুত বড় পরিবর্তনের সম্ভাবনা রটেছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির জেরে আগেই 'কমলা সতর্কতা' জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও দিনভর ভারী বৃষ্টির সর্তকতা থাকছে।  কবে থামবে বৃষ্টি, কেমন থাকবে উত্তরবঙ্গ?  উপকূলীয় জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগ চললেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলে আশ্বস্ত করা হয়েছে। এমনকি বৃহস্পতিবার পর্যন্ত বড় কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত দুর্যোগের প্রভাব কিছুটা হালকা থাকবে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত