Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এক আগুনেই ফাঁস ‘অন্ধকার’ নিউ মার্কেট! হোটেলের আড়ালে বছরের পর বছর চলছিল কী কারবার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
 এক আগুনেই ফাঁস ‘অন্ধকার’ নিউ মার্কেট! হোটেলের আড়ালে বছরের পর বছর চলছিল কী কারবার?
ছবি সংগৃহীত

কলকাতাঃ একটা অগ্নিকাণ্ড। আর তার পরেই সামনে এল নিউ মার্কেট এলাকার হোটেল ব্যবসার অন্ধকার দিক। একাধিক হোটেলে মিলেছে নানা গলদ। শনিবার পুরসভা, দমকল ও নিউ মার্কেট থানার যৌথ অভিযানে একের পর এক হোটেলকে শোকজ করা হয়। কয়েকটি হোটেলে ঝুলেছে তালাও।

বৃহস্পতিবার ১৩টি হোটেলকে শোকজ করেছিল দমকল। শুক্রবার আরও ১৭টি হোটেলকে জবাব দিতে বলা হয়। শনিবার অগ্নিনিরাপত্তা নিয়ে গলদের অভিযোগে আরও ২৫টি হোটেল ও রেস্তরাঁকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে আগের নোটিসের জবাব ঠিকমতো না দেওয়ায় আরও তিনটি হোটেল সিল করে দমকল। পুরসভার তথ্য অনুযায়ী, নিউ মার্কেটের ঘিঞ্জি এলাকায় থাকা বহু বাড়িই মূলত আবাসন হিসেবে নথিভুক্ত। কিন্তু সেখানেই চলছে হোটেল ব্যবসা। অভিযোগ, বেশ কিছু হোটেলের বৈধ পুরসভার নথি নেই। অনেকের ফায়ার লাইসেন্সও নেই। কোথাও কোথাও ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থাও নেই বলে অভিযোগ। শনিবার পুলিশ, দমকল ও পুরসভার যৌথ দল হোটেলগুলিতে পৌঁছতেই নড়েচড়ে বসেন মালিকরা। বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ বৈধ নথি বা ফায়ার লাইসেন্স দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। এরপরই শোকজ করা হয় ২৫টি হোটেলকে।

এদিকে গত দু’দিনে যেসব হোটেলকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, তাদের অনেকেই সময়মতো জবাব দেয়নি বলে অভিযোগ। কেউ উত্তর দিলেও তাতে একাধিক গলদ রয়েছে বলে দাবি প্রশাসনের। ফলে কড়া পদক্ষেপ শুরু করেছে দমকল।


বিষয় : HotelSafety new market kolkata fire incident illegalhotel

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২২ আগস্ট ২০২৬


এক আগুনেই ফাঁস ‘অন্ধকার’ নিউ মার্কেট! হোটেলের আড়ালে বছরের পর বছর চলছিল কী কারবার?

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ একটা অগ্নিকাণ্ড। আর তার পরেই সামনে এল নিউ মার্কেট এলাকার হোটেল ব্যবসার অন্ধকার দিক। একাধিক হোটেলে মিলেছে নানা গলদ। শনিবার পুরসভা, দমকল ও নিউ মার্কেট থানার যৌথ অভিযানে একের পর এক হোটেলকে শোকজ করা হয়। কয়েকটি হোটেলে ঝুলেছে তালাও।বৃহস্পতিবার ১৩টি হোটেলকে শোকজ করেছিল দমকল। শুক্রবার আরও ১৭টি হোটেলকে জবাব দিতে বলা হয়। শনিবার অগ্নিনিরাপত্তা নিয়ে গলদের অভিযোগে আরও ২৫টি হোটেল ও রেস্তরাঁকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে আগের নোটিসের জবাব ঠিকমতো না দেওয়ায় আরও তিনটি হোটেল সিল করে দমকল। পুরসভার তথ্য অনুযায়ী, নিউ মার্কেটের ঘিঞ্জি এলাকায় থাকা বহু বাড়িই মূলত আবাসন হিসেবে নথিভুক্ত। কিন্তু সেখানেই চলছে হোটেল ব্যবসা। অভিযোগ, বেশ কিছু হোটেলের বৈধ পুরসভার নথি নেই। অনেকের ফায়ার লাইসেন্সও নেই। কোথাও কোথাও ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থাও নেই বলে অভিযোগ। শনিবার পুলিশ, দমকল ও পুরসভার যৌথ দল হোটেলগুলিতে পৌঁছতেই নড়েচড়ে বসেন মালিকরা। বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ বৈধ নথি বা ফায়ার লাইসেন্স দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। এরপরই শোকজ করা হয় ২৫টি হোটেলকে।এদিকে গত দু’দিনে যেসব হোটেলকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, তাদের অনেকেই সময়মতো জবাব দেয়নি বলে অভিযোগ। কেউ উত্তর দিলেও তাতে একাধিক গলদ রয়েছে বলে দাবি প্রশাসনের। ফলে কড়া পদক্ষেপ শুরু করেছে দমকল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত