Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কপিরাইট বিতর্কে উত্তাল বলিউড! তাপসী পান্নুর ‘গান্ধারী’ কি তবে নকল?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
কপিরাইট বিতর্কে উত্তাল বলিউড! তাপসী পান্নুর ‘গান্ধারী’ কি তবে নকল?
ছবি সংগৃহীত

নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা তাপসী পান্নু অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি ‘গান্ধারী’ (Gandhari) ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ছবির মূল গল্প ও নাম চুরির গুরুতর অভিযোগ তুলেছেন এক চিত্রনাট্যকার। তবে যাবতীয় অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে ছবিটির প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’ (Kathha Pictures)।

আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে কেন্দ্রীয় জিএসটি ও কাস্টমস বিভাগের ইনস্পেক্টর কল্যাণ বান্দির দাবি, ‘গান্ধারী’র মূল ভাবনাটি তাঁর মস্তিষ্কপ্রসূত। কল্যাণ জানান, ২০১৯ সালে অপহৃত মেয়েকে উদ্ধারে এক মায়ের প্রতিশোধের গল্প লেখেন তিনি। এবং স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনে ‘গান্ধারী’ নামে তা রেজিস্টার করেন।  সেই সময়ে তিনি এই কনসেপ্টটি ওটিটি প্ল্যাটফর্মের এক শীর্ষকর্তার কাছে পাঠিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

পরবর্তীতে ২০২৫ সালে নেটফ্লিক্স যখন তাপসী পান্নু ও কণিকা ধিলোঁর নতুন প্রজেক্ট ‘গান্ধারী’র ঘোষণা করে, তখন তিনি লক্ষ্য করেন যে ছবির নাম এবং মূল গল্প তাঁর ধারণার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এমনকি নিজের কাজের স্বীকৃতি চেয়ে তিনি নির্মাতাদের আইনি নোটিশও পাঠিয়েছিলেন।

কপিরাইট লঙ্ঘনের এই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কণিকা ধিলোঁর প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’। একটি সোশ্যাল মিডিয়া বিবৃতির মাধ্যমে তাঁরা স্পষ্ট করেন, ‘গান্ধারী’ সম্পূর্ণভাবে কণিকা ধিলোঁর নিজস্ব মৌলিক কাজ। তিনি নিজেই এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। সংবাদমাধ্যম এবং নেটিজেনদের কাছে প্রযোজনা সংস্থার আবেদন, কোনো প্রকার অপ্রমাণিত ও অসত্য দাবিকে যেন প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার না করা হয়। 

দেবাশীষ মাখিজা পরিচালিত এবং কণিকা ধিলোঁ প্রযোজিত এই অ্যাকশন-প্যাকড থ্রিলারে তাপসী পান্নুর পাশাপাশি দেখা যাবে ইশওয়াক সিং-কে। ‘মনমর্জিয়াঁ’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র সাফল্যের পর এটি তাপসী ও কণিকার ষষ্ঠ যুগলবন্দি। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে মুক্তির ঠিক আগেই এই কপিরাইট বিতর্ক নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিষয় : Netflix entertainment news bollywood update tapsee pannu gandhari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


কপিরাইট বিতর্কে উত্তাল বলিউড! তাপসী পান্নুর ‘গান্ধারী’ কি তবে নকল?

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা তাপসী পান্নু অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি ‘গান্ধারী’ (Gandhari) ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ছবির মূল গল্প ও নাম চুরির গুরুতর অভিযোগ তুলেছেন এক চিত্রনাট্যকার। তবে যাবতীয় অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে ছবিটির প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’ (Kathha Pictures)।আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে কেন্দ্রীয় জিএসটি ও কাস্টমস বিভাগের ইনস্পেক্টর কল্যাণ বান্দির দাবি, ‘গান্ধারী’র মূল ভাবনাটি তাঁর মস্তিষ্কপ্রসূত। কল্যাণ জানান, ২০১৯ সালে অপহৃত মেয়েকে উদ্ধারে এক মায়ের প্রতিশোধের গল্প লেখেন তিনি। এবং স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনে ‘গান্ধারী’ নামে তা রেজিস্টার করেন।  সেই সময়ে তিনি এই কনসেপ্টটি ওটিটি প্ল্যাটফর্মের এক শীর্ষকর্তার কাছে পাঠিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।পরবর্তীতে ২০২৫ সালে নেটফ্লিক্স যখন তাপসী পান্নু ও কণিকা ধিলোঁর নতুন প্রজেক্ট ‘গান্ধারী’র ঘোষণা করে, তখন তিনি লক্ষ্য করেন যে ছবির নাম এবং মূল গল্প তাঁর ধারণার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এমনকি নিজের কাজের স্বীকৃতি চেয়ে তিনি নির্মাতাদের আইনি নোটিশও পাঠিয়েছিলেন।কপিরাইট লঙ্ঘনের এই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কণিকা ধিলোঁর প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’। একটি সোশ্যাল মিডিয়া বিবৃতির মাধ্যমে তাঁরা স্পষ্ট করেন, ‘গান্ধারী’ সম্পূর্ণভাবে কণিকা ধিলোঁর নিজস্ব মৌলিক কাজ। তিনি নিজেই এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। সংবাদমাধ্যম এবং নেটিজেনদের কাছে প্রযোজনা সংস্থার আবেদন, কোনো প্রকার অপ্রমাণিত ও অসত্য দাবিকে যেন প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার না করা হয়। দেবাশীষ মাখিজা পরিচালিত এবং কণিকা ধিলোঁ প্রযোজিত এই অ্যাকশন-প্যাকড থ্রিলারে তাপসী পান্নুর পাশাপাশি দেখা যাবে ইশওয়াক সিং-কে। ‘মনমর্জিয়াঁ’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র সাফল্যের পর এটি তাপসী ও কণিকার ষষ্ঠ যুগলবন্দি। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে মুক্তির ঠিক আগেই এই কপিরাইট বিতর্ক নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত