Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতায় নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! 'মেসিকাণ্ড' রুখতে নবান্নে মারাত্মক ব্লু-প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
কলকাতায় নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! 'মেসিকাণ্ড' রুখতে নবান্নে মারাত্মক ব্লু-প্রিন্ট
'মেসিকাণ্ড' রুখতে নবান্নে মারাত্মক ব্লু-প্রিন্ট। ছবি-সংগৃহীত

কলকাতা: তিলোত্তমায় আন্তর্জাতিক ফুটবলের সবথেকে বড় ধামাকা! পুজোর ঠিক মুখেই তিলোত্তমার বুকে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম ব্রাজিলের এই হাইভোল্টেজ প্রীতি ম্যাচ ঘিরে এখন থেকেই গোটা বাংলায় তুঙ্গে চরম উত্তেজনা। ইতিহাস ছুঁয়ে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞ যেন কোনোভাবেই বিশৃঙ্খলার মুখে না পড়ে, তার জন্য আগাম কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। অতীত ফুটবলের 'মেসিকাণ্ড'-এর মতো অপ্রীতিকর স্মৃতির পুনরাবৃত্তি রুখতে এবং সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের লক্ষ্যে নিখুঁত ব্লু-প্রিন্ট তৈরি করতে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

সোমবারে নেতাজি ইন্ডোরের এই মেগা বৈঠকে ব্রাজিল ম্যাচের খুঁটিনাটি ব্যবস্থাপনার পাশাপাশি উঠে আসে বাংলা ফুটবলের আগামীদিনের পরিকাঠামোগত উন্নতির রূপরেখাও। ম্যাচ সফল করতে ফেডারেশনকে সর্বতোভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রাজিল দলে প্রথম সারির বিশ্বমানের তারকারা যেমন থাকছেন, তেমনই ভারতের জার্সিতে মহাতারকা সুনীল ছেত্রীকে মাঠে নামাতেও আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন ফেডারেশন সভাপতি। সব মিলিয়ে মেসিকাণ্ডের দাগ মুছে বিশ্বকাপজীদের অভ্যর্থনা জানাতে এখন থেকেই সাজ সাজ রব ফুটবলপ্রেমীদের শহর কলকাতায়।


হিডেন স্টোরিজ নিউজ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


কলকাতায় নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! 'মেসিকাণ্ড' রুখতে নবান্নে মারাত্মক ব্লু-প্রিন্ট

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: তিলোত্তমায় আন্তর্জাতিক ফুটবলের সবথেকে বড় ধামাকা! পুজোর ঠিক মুখেই তিলোত্তমার বুকে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম ব্রাজিলের এই হাইভোল্টেজ প্রীতি ম্যাচ ঘিরে এখন থেকেই গোটা বাংলায় তুঙ্গে চরম উত্তেজনা। ইতিহাস ছুঁয়ে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞ যেন কোনোভাবেই বিশৃঙ্খলার মুখে না পড়ে, তার জন্য আগাম কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। অতীত ফুটবলের 'মেসিকাণ্ড'-এর মতো অপ্রীতিকর স্মৃতির পুনরাবৃত্তি রুখতে এবং সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের লক্ষ্যে নিখুঁত ব্লু-প্রিন্ট তৈরি করতে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।সোমবারে নেতাজি ইন্ডোরের এই মেগা বৈঠকে ব্রাজিল ম্যাচের খুঁটিনাটি ব্যবস্থাপনার পাশাপাশি উঠে আসে বাংলা ফুটবলের আগামীদিনের পরিকাঠামোগত উন্নতির রূপরেখাও। ম্যাচ সফল করতে ফেডারেশনকে সর্বতোভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রাজিল দলে প্রথম সারির বিশ্বমানের তারকারা যেমন থাকছেন, তেমনই ভারতের জার্সিতে মহাতারকা সুনীল ছেত্রীকে মাঠে নামাতেও আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন ফেডারেশন সভাপতি। সব মিলিয়ে মেসিকাণ্ডের দাগ মুছে বিশ্বকাপজীদের অভ্যর্থনা জানাতে এখন থেকেই সাজ সাজ রব ফুটবলপ্রেমীদের শহর কলকাতায়।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত